দিল্লিতে এনসিসি-র পক্ষ থেকে 'সাইক্লোথন ২০২৬'-এর আয়োজন
নয়াদিল্লি, ২ আগস্ট (হি.স.): ভারতের স্বাধীনতার ৭৯ বছর পূর্তি উপলক্ষে এনসিসি রবিবার নতুন দিল্লিতে ''সাইক্লোথন ২০২৬''-এর আয়োজন করে। প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠের উপস্থিতিতে কেন্দ্রীয় যুব বিষয়ক মন্ত্রী ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়া এই সা
দিল্লিতে এনসিসি-র পক্ষ থেকে 'সাইক্লোথন ২০২৬'-এর আয়োজন


নয়াদিল্লি, ২ আগস্ট (হি.স.): ভারতের স্বাধীনতার ৭৯ বছর পূর্তি উপলক্ষে এনসিসি রবিবার নতুন দিল্লিতে 'সাইক্লোথন ২০২৬'-এর আয়োজন করে। প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠের উপস্থিতিতে কেন্দ্রীয় যুব বিষয়ক মন্ত্রী ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়া এই সাইক্লোথনের সূচনা করেন। মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়াম থেকে শুরু হয়ে সাইক্লোথনটি রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলির মধ্য দিয়ে নির্ধারিত পথ অতিক্রম করে পুনরায় সেই স্টেডিয়ামেই এসে শেষ হয়।

'স্বচ্ছ ভারত, সবুজ ভারত, সুস্থ ভারত'—এই মূলভাবনার ওপর ভিত্তি করে অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল। এই উদ্যোগের লক্ষ্য ছিল তরুণদের শারীরিক সুস্থতা, পরিবেশগত দায়বদ্ধতা এবং সুস্থায়ী জীবনধারা গ্রহণে উদ্বুদ্ধ করা; পাশাপাশি দেশপ্রেম, শৃঙ্খলা, ঐক্য ও দেশসেবার মতো এনসিসি-র মূল আদর্শগুলোকে আরও সুদৃঢ় করা। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই সাইক্লোথন 'টিবি মুক্ত ভারত', 'স্বচ্ছ ভারত', 'এক পেড় মা কে নাম' এবং 'হর ঘর তিরঙ্গা'-র মতো জাতীয় কর্মসূচির প্রতি এনসিসি-র অঙ্গীকারকে পুনরায় নিশ্চিত করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande