আরামবাগ স্পোর্টিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে রক্তদান শিবি
আরামবাগ , ২ আগস্ট (হি.স.): সমাজসেবার অঙ্গীকারকে সামনে রেখে আরামবাগ স্পোর্টিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবিবার আরামবাগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। মানবিক এই উদ্যোগে ক্লাবের সদস্য, যুব সমাজ এবং এলাকার বহু স্বেচ্ছাসেবী উৎসাহের সঙ্গে অংশ
আরামবাগে রক্তদান শিবির


আরামবাগ , ২ আগস্ট (হি.স.): সমাজসেবার অঙ্গীকারকে সামনে রেখে আরামবাগ স্পোর্টিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবিবার আরামবাগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। মানবিক এই উদ্যোগে ক্লাবের সদস্য, যুব সমাজ এবং এলাকার বহু স্বেচ্ছাসেবী উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন।

শিবিরের উদ্বোধন করেন উপস্থিত বিশিষ্ট অতিথিরা। তাঁরা রক্তদানের গুরুত্ব তুলে ধরে বলেন, একজন সুস্থ মানুষের স্বেচ্ছায় দেওয়া এক ব্যাগ রক্ত একাধিক মানুষের জীবন বাঁচাতে পারে। তাই নিয়মিত রক্তদানের মাধ্যমে সমাজের প্রতি দায়বদ্ধতা পালন করার আহ্বান জানান তাঁরা।

দিনভর চলা এই রক্তদান শিবিরে নারী-পুরুষ নির্বিশেষে বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন। রক্তদাতাদের হাতে ক্লাবের পক্ষ থেকে শংসাপত্র, স্মারক ও উপহার তুলে দেওয়া হয়। শিবিরে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং স্বেচ্ছাসেবকদের উপস্থিতিতে সমস্ত স্বাস্থ্যবিধি মেনেই রক্ত সংগ্রহের কাজ সম্পন্ন হয়।

আরামবাগ স্পোর্টিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে। রক্তদান শিবিরকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং স্থানীয় মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande