পশ্চিমবঙ্গ দলিল লেখক সমিতির সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ
আরামবাগ, ২ আগস্ট (হি.স.): পশ্চিমবঙ্গ দলিল লেখক সমিতির হুগলি জেলার পুরশুড়া শাখার উদ্যোগে আয়োজিত এক সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ। রবিবারের এই অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন সম্
সম্বর্ধনা অনুষ্ঠানে বিমান ঘোষ


আরামবাগ, ২ আগস্ট (হি.স.): পশ্চিমবঙ্গ দলিল লেখক সমিতির হুগলি জেলার পুরশুড়া শাখার উদ্যোগে আয়োজিত এক সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ। রবিবারের এই অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন সম্মান পেয়ে নিজেকে আনন্দিত ও সম্মানিত বোধ করছেন বলে জানান।

বিধায়ক বিমান ঘোষ বলেন, দলিল লেখকদের সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সাধারণ মানুষের জমি-জমা সংক্রান্ত বিভিন্ন আইনি ও প্রশাসনিক কাজে তাঁদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সকল দলিল লেখকের সুস্বাস্থ্য, সাফল্য ও ভবিষ্যৎ সমৃদ্ধি কামনা করেন।

অনুষ্ঠানের শেষে বিমান ঘোষ আয়োজক কমিটির সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানান। উপস্থিত সদস্যরাও বিধায়ককে উষ্ণ অভ্যর্থনা ও সংবর্ধনা জানান। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande