ভাগলপুর-আহমেদাবাদ সাপ্তাহিক অমৃত ভারত এক্সপ্রেস চলবে, ঘোষণা পূর্ব রেলের
কলকাতা, ২০ আগস্ট (হি. স.) : যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে এবং দেশের পূর্ব ও পশ্চিম প্রান্তের মধ্যে রেলপথে যোগাযোগ আরও মজবুত করতে ভাগলপুর ও আহমেদাবাদের মধ্যেই সাপ্তাহিক অমৃত ভারত এক্সপ্রেস চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষ। ‘সি
ভাগলপুর-আহমেদাবাদ সাপ্তাহিক অমৃত ভারত এক্সপ্রেস চলবে, ঘোষণা পূর্ব রেলের


কলকাতা, ২০ আগস্ট (হি. স.) : যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে এবং দেশের পূর্ব ও পশ্চিম প্রান্তের মধ্যে রেলপথে যোগাযোগ আরও মজবুত করতে ভাগলপুর ও আহমেদাবাদের মধ্যেই সাপ্তাহিক অমৃত ভারত এক্সপ্রেস চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষ। ‘সিল্ক সিটি’ নামে পরিচিত ভাগলপুর বিহারের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র। অন্যদিকে, আহমেদাবাদ গুজরাতের প্রধান শিল্প ও অর্থনৈতিক কেন্দ্র।রেলের সিদ্ধান্ত অনুযায়ী, ০৯৪৪৭/০৯৪৪৮ আহমেদাবাদ-পটনা-আহমেদাবাদ ক্লোন স্পেশাল ট্রেনকে নিয়মিত করে ১৯৪২৩/১৯৪২৪ আহমেদাবাদ -ভাগলপুর-আহমেদাবাদ সাপ্তাহিক অমৃত ভারত এক্সপ্রেস চালানো হবে।

১৯৪২৩ নম্বর ট্রেনটি ২৬ অগস্ট থেকে প্রতি বুধবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে আহমেদাবাদ থেকে ছাড়বে। তৃতীয় দিন ভোর ৬টা ৪০ মিনিটে পৌঁছবে ভাগলপুরে। ফিরতি পথে ১৯৪২৪ নম্বর ট্রেনটি ২৮ অগস্ট থেকে প্রতি শুক্রবার বিকেল ৪টা ৪৫ মিনিটে ভাগলপুর ছেড়ে তৃতীয় দিন ভোর ৫টা ২৫ মিনিটে পৌঁছবে আমেদাবাদে।

পূর্ব রেলের আওতায় দু’দিকেই ট্রেনটির স্টপেজ থাকবে অভয়পুর, জামালপুর ও সুলতানগঞ্জে। ১৯৪২৪ নম্বর ট্রেনের টিকিট বুকিং কবে থেকে শুরু হবে, তা পরে জানানো হবে। বৃহস্পতিবার রেল সূত্রে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বিষয়ে জানা গিয়েছে ।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande