
নৌশেরা, ২০ আগস্ট (হি.স.) : বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীররে রাজৌরি জেলার নৌশেরা এলাকায় একটি নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধার করা হয়েছে।
এ দিন এক পুলিশ আধিকারিক জানান, ঠিকাদারির কাজে নিযুক্ত স্থানীয় কয়েকজন ব্যক্তি নদীতে একটি দেহ ভাসতে দেখেন। এরপর তাঁরা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ও এসডিআরএফের একটি যৌথ দল ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে দেহটি উদ্ধার করে। পুলিশ দেহটি নিজেদের হেফাজতে নিয়েছে। তবে এখনও পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তিনি আরও জানান, দীর্ঘ সময় ধরে জলে থাকার কারণে দেহটি পচে গিয়েছে, ফলে শনাক্ত করতে সমস্যা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত ব্যক্তির পরিচয় এবং মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস