বাঙালি পরিষদের প্রতিনিধিদলের সঙ্গে বিধায়ক রূপালী লাংথাসার সাক্ষাৎ, সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা ও ডিমা হাসাওয়ের জনকল্যাণমূলক বিষয় নিয়ে আলোচনা
হাফলং (অসম), ২০ আগস্ট (হি স)। বাঙালি পরিষদ, অসম-এর ডিমা হাসাও জেলা কমিটির একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার হাফলংয়ের বিধায়ক রূপালী লাংথাসার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। বৈঠকে বাঙালি সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা, দাবি-দাওয়া এবং ডিমা হাসাও জেলার সার্বিক উন
MLA


হাফলং (অসম), ২০ আগস্ট (হি স)। বাঙালি পরিষদ, অসম-এর ডিমা হাসাও জেলা কমিটির একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার হাফলংয়ের বিধায়ক রূপালী লাংথাসার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। বৈঠকে বাঙালি সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা, দাবি-দাওয়া এবং ডিমা হাসাও জেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে বাঙালি পরিষদের প্রতিনিধিরা সম্প্রদায়ের সঙ্গে সম্পর্কিত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বিধায়কের কাছে তুলে ধরেন। পাশাপাশি, সংশ্লিষ্ট বিষয়গুলির সমাধানে বিধায়কের সহযোগিতা ও প্রয়োজনীয় পদক্ষেপের জন্য আবেদন জানানো হয়। প্রতিনিধিদলের বক্তব্য ধৈর্য সহকারে শোনেন বিধায়ক রূপালী লাংথাসা। আলোচনায় উত্থাপিত বিষয় গুলির প্রতি ইতিবাচক মনোভাব ব্যক্ত করে তিনি প্রয়োজনীয় সহযোগিতা ও সমন্বয়ের আশ্বাস দেন। জনস্বার্থের সঙ্গে জড়িত বিষয় গুলিকে গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট মহলের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও আশ্বাস দেন বিধায়ক। বাঙালি পরিষদ, অসমের ডিমা হাসাও জেলা কমিটির পক্ষ থেকে বিধায়কের ইতিবাচক মনোভাব, মূল্যবান সময় এবং সহযোগিতার আশ্বাসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পরিষদের প্রতিনিধিরা জানান, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, সৌহার্দ্য ও সহযোগিতা আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ ধরনের মতবিনিময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী দিনেও ডিমা হাসাও জেলার শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ও সকল সম্প্রদায়ের সার্বিক কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande