হোটেলের আড়ালে অবৈধ অস্ত্র বিক্রি, গ্রেফতার এক
কাটিহার, ২০ আগস্ট (হি.স.): গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে হোটেলের আড়ালে অবৈধ অস্ত্রের কারবার চালানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বিহারের কাটিহার জেলার বারারি থানার পুলিশ। অভিযুক্তের আস্তানা থেকে একটি অবৈধ অস্ত্র ও দুটি তাজা কার্তুজ উ
হোটেলের আড়ালে অবৈধ অস্ত্র বিক্রি, গ্রেফতার এক


কাটিহার, ২০ আগস্ট (হি.স.): গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে হোটেলের আড়ালে অবৈধ অস্ত্রের কারবার চালানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বিহারের কাটিহার জেলার বারারি থানার পুলিশ। অভিযুক্তের আস্তানা থেকে একটি অবৈধ অস্ত্র ও দুটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার পুলিশ সুপার জানান, বুধবার সন্ধ্যায় টহল দেওয়ার সময় বারারি থানার আধিকারিক খবর পান, বলুয়া বাজারের একটি হোটেলের আড়ালে অবৈধ অস্ত্রের কেনাবেচা চলছে। খবরের সত্যতা যাচাই করে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশকে দেখেই এক ব্যক্তি দ্রুত পালানোর চেষ্টা করে। তবে পুলিশ তাকে ধরে ফেলে ও আটক করে। এরপর অভিযুক্তের আস্তানায় তল্লাশি চালিয়ে একটি অবৈধ আগ্নেয়াস্ত্র ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তির পরিচয় রঞ্জিত কুমার চৌধুরী (৩৮) হিসেবে জানা গিয়েছে। তিনি বলুয়া বাজারের বাসিন্দা। বারারি থানায় মামলা দায়ের করে তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande