
নয়াদিল্লি, ২৪ আগস্ট (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে সোমবার রাষ্ট্রপতি ভবনে ছয় দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার তাঁদের পরিচয়পত্র পেশ করেছেন। এই ছয় দেশ হল—দক্ষিণ সুদান, সংযুক্ত আরব আমিরশাহী, নাইজেরিয়া, মলদোভা, জার্মানি ও সুইডেন।
রাষ্ট্রপতি ভবন সূত্রে জানা গিয়েছে, আয়োজিত অনুষ্ঠানে দক্ষিণ সুদানের রাষ্ট্রদূত সিটোনা আবদুল্লা উসমান, সংযুক্ত আরব আমিরশাহির রাষ্ট্রদূত আবদুল্লা সাইফ আলি স্লেয়েম আল নুয়াইমি, নাইজেরিয়ার হাইকমিশনার মহম্মদ সাইদু দাহিরু এবং মলদোভার রাষ্ট্রদূত ইঙ্গা ইওনেসেই রাষ্ট্রপতি মুর্মুর কাছে নিজেদের পরিচয়পত্র পেশ করেন।
এছাড়াও জার্মানির রাষ্ট্রদূত ড. জ্যাসপার উইক এবং সুইডেনের রাষ্ট্রদূত পেত্রা মেনান্ডারও রাষ্ট্রপতির কাছে তাঁদের পরিচয়পত্র তুলে দেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য