মুর্শিদাবাদের শালবাগান এলাকায় এক ব্যক্তির দেহ উদ্ধার
মুর্শিদাবাদ, ২৬ আগস্ট (হি.স.): এলাকার নির্জন স্থান থেকে এক ব্যক্তির রহস্যজনকভাবে দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদ থানা এলাকার অন্তর্গত শালবাগান অঞ্চলে। বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা দেহটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলি
মুর্শিদাবাদের শালবাগান এলাকায় এক ব্যক্তির দেহ উদ্ধার


মুর্শিদাবাদ, ২৬ আগস্ট (হি.স.): এলাকার নির্জন স্থান থেকে এক ব্যক্তির রহস্যজনকভাবে দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদ থানা এলাকার অন্তর্গত শালবাগান অঞ্চলে। বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা দেহটি দেখতে পেয়ে থানায় খবর দেয়।

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সাইদুল শেখ। তিনি শালবাগান এলাকারই বাসিন্দা ছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোরে স্থানীয়রা শালবাগান সংলগ্ন এলাকায় সাইদুল শেখকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে স্থানীয় মানুষজনের ভিড় জমে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় মুর্শিদাবাদ থানার পুলিশ। পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

এটি দুর্ঘটনা, হত্যা নাকি এর পেছনে অন্য কোনও রহস্য রয়েছে— তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনার তদন্ত শুরু করেছে মুর্শিদাবাদ থানার পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande