
প্রয়াগরাজ, ২৬ আগস্ট (হি.স.) : উত্তর প্রদেশের প্রয়াগরাজে গঙ্গা ও যমুনার জলস্তর ক্রমাগত কমছে। বুধবার সকাল ৮টায় জেলা প্রশাসনের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, যমুনার জলস্তর নৈনিতে ৭৯.৪৭ মিটার এবং গঙ্গার জলস্তর ফাফামাউয়ে ৮০.৬৩ মিটার ও ছতনাগে ৭৯.০১ মিটার রেকর্ড করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার সব গুরুত্বপূর্ণ স্থানে জলস্তর কমেছে। প্রশাসনের দাবি, জেলার সমস্ত বাঁধ নিরাপদ রয়েছে।
যমুনার নৈনিতে গত ২৪ ঘণ্টায় জলস্তর ২৭ সেন্টিমিটার কমেছে। এই এলাকায় ৪.৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। অন্যদিকে, ফাফামাউয়ে গঙ্গার জলস্তর ৬ সেন্টিমিটার কমে ৮০.৬৩ মিটারে নেমেছে। সেখানে ২৭.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ছতনাগে গঙ্গার জলস্তর ২৭ সেন্টিমিটার কমে ৭৯.০১ মিটারে দাঁড়িয়েছে। ওই এলাকায় ১২.২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বক্সি বাঁধের এসটিপিতে জলস্তর ৭৯.৬৯ মিটার রেকর্ড করা হয়েছে, যা গত ২৪ ঘণ্টার তুলনায় ২১ সেন্টিমিটার কম।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়াগরাজে গঙ্গা ও যমুনার জলস্তরের ওপর নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। বর্তমানে জেলার সমস্তবাঁধ নিরাপদ রয়েছে। জলস্তর ও বৃষ্টিপাতের পরিস্থিতি পর্যবেক্ষণে প্রশাসনের দলগুলি সক্রিয় রয়েছে। পরিস্থিতির প্রয়োজনে যাতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যায়, সে জন্য সংশ্লিষ্ট আধিকারিকরা সতর্ক রয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস