
হাওড়া, ২৬ আগস্ট (হি.স.): এবার আগুন-আতঙ্ক হাওড়ায়! বুধবার হাওড়ার আন্দুলের মৌড়িগ্রামের আমবাগান এলাকায় একটি বহুতল আবাসনে ভয়াবহ আগুন লাগে। একটি ফ্ল্যাটে আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, আগুন লাগার ফলে বেশ কয়কে জন বাসিন্দা ভিতরে আটকে পড়েন। যদিও তাঁদের অনেককেই উদ্ধার করা হয়েছে। ভিতরে আর কেউ আটকে আছেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে। বহুতল ভবনের চতুর্থ তলায় আগুন লাগার পরে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় দুশ্চিন্তার পরিবেশ তৈরি হয়েছে। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ