লাটাগুড়িতে ভয়াবহ দুর্ঘটনা; মৃত এক, আহত আরও ৩
জলপাইগুড়ি, ২৬ আগস্ট (হি.স.): গরুমারা অভয়ারণ্য ও লাটাগুড়ির মধ্যবর্তী এলাকায় বুধবারে সকালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা হয়। এই দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি গাড়িতে চারজন যাত্রী যাচ্ছিলেন। জঙ্গ
লাটাগুড়িতে ভয়াবহ দুর্ঘটনা; মৃত এক, আহত আরও ৩


জলপাইগুড়ি, ২৬ আগস্ট (হি.স.): গরুমারা অভয়ারণ্য ও লাটাগুড়ির মধ্যবর্তী এলাকায় বুধবারে সকালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা হয়। এই দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি গাড়িতে চারজন যাত্রী যাচ্ছিলেন। জঙ্গল লাগোয়া এলাকার মধ্য দিয়ে যাওয়ার সময় চালক হঠাৎই গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে মেটেলি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। গাড়িতে আটকে পড়া চারজনকে উদ্ধার করে চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা এক মহিলাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিহত ও আহতদের পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande