
নয়াদিল্লি, ২৮ আগস্ট (হি.স.): রাখিবন্ধন উৎসব উপলক্ষে শুভেচ্ছাবার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার তিনি সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানান| এ দিন তিনি শুভেচ্ছা জানিয়ে সমাজ মাধ্যমে লেখেন, রাখিবন্ধনের অনেক শুভেচ্ছা। এই শুভ উৎসব আপনাদের সকলের জীবনে সুখ, সমৃদ্ধি ও সাফল্য বয়ে আনুক। ভালোবাসা, স্নেহ এবং পারস্পরিক বিশ্বাসের বন্ধন যেন সর্বদা অটুট থাকে।
রাখিবন্ধন উৎসব উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার তিনি সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানান| এ দিন তিনি সমাজ মাধ্যমে শুভেচ্ছাবার্তায় লেখেন, ভাই-বোনের অটুট ভালোবাসা ও বিশ্বাসের প্রতীক এই শুভ রাখিবন্ধন উৎসবে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা। এই উৎসব সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ