জেপিএসসি-জেএসএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে আইসার সর্বভারতীয় সভাপতির উপর কালি নিক্ষেপ
রাঁচি, ৭ আগস্ট (হি.স.) : জেপিএসসি ও জেএসএসসি পরীক্ষায় কথিত অনিয়মের প্রতিবাদে রাঁচিতে চলা ছাত্র-পরীক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানাতে এসে আইসার সর্বভারতীয় সভাপতি নেহা ভোরার উপর কালি নিক্ষেপের ঘটনা ঘটেছে। ছাত্র-পরীক্ষার্থীদের সমর্থনে তিনি আন্দোলনস্
জেপিএসসি-জেএসএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে আইসার সর্বভারতীয় সভাপতির উপর কালি নিক্ষেপ


রাঁচি, ৭ আগস্ট (হি.স.) : জেপিএসসি ও জেএসএসসি পরীক্ষায় কথিত অনিয়মের প্রতিবাদে রাঁচিতে চলা ছাত্র-পরীক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানাতে এসে আইসার সর্বভারতীয় সভাপতি নেহা ভোরার উপর কালি নিক্ষেপের ঘটনা ঘটেছে। ছাত্র-পরীক্ষার্থীদের সমর্থনে তিনি আন্দোলনস্থলে উপস্থিত হয়েছিলেন।

ঘটনার তীব্র নিন্দা করেছে বামপন্থী দলগুলি। সিপিআই(এম)-এর ঝাড়খণ্ড রাজ্য সম্পাদক প্রকাশ বিপ্লব বলেন, এই ঘটনা সাম্প্রদায়িক সংগঠনগুলির ঘৃণার রাজনীতিরই বহিঃপ্রকাশ। তাঁর অভিযোগ, যুবসমাজকে বিভ্রান্ত করার উদ্দেশ্যেই এ ধরনের কাজ করা হয়েছে।

তিনি ঘটনাটিকে কাপুরুষোচিত বলে উল্লেখ করে বলেন, দেশজুড়ে শিক্ষা ও ছাত্রদের অধিকার নিয়ে চলা আন্দোলনের বিরুদ্ধে কিছু মানুষের অস্থিরতা এই ঘটনার মাধ্যমে প্রকাশ পেয়েছে। সরকারের উচিত গণতান্ত্রিক ছাত্র আন্দোলন দমন না করে তাদের দাবিগুলিকে গুরুত্ব সহকারে বিবেচনা করা।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande