ব্রিকস নৈশভোজে রেবন্ত রেড্ডির অনুপস্থিতি নিয়ে কংগ্রেসকে নিশানা বাঁশুরি স্বরাজের
নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (হি.স.): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সাংসদ বাঁশুরি স্বরাজ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ. রেবন্ত রেড্ডির ব্রিকস নৈশভোজে অনুপস্থিতি নিয়ে কংগ্রেসকে নিশানা করেছেন। তিনি বলেছেন, রাজনীতিতে আদর্শগত পার্থক্য থাকা স্বাভাবিক, কিন্তু
বাঁশুরি স্বরাজ


নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (হি.স.): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সাংসদ বাঁশুরি স্বরাজ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ. রেবন্ত রেড্ডির ব্রিকস নৈশভোজে অনুপস্থিতি নিয়ে কংগ্রেসকে নিশানা করেছেন। তিনি বলেছেন, রাজনীতিতে আদর্শগত পার্থক্য থাকা স্বাভাবিক, কিন্তু আন্তর্জাতিক মঞ্চে রাজনৈতিক মতপার্থক্য সরিয়ে রেখে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া উচিত।

মঙ্গলবার বাঁশুরি স্বরাজ জানিয়েছেন, বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গেছে যে, রাজ্যের মুখ্যমন্ত্রীদের ব্রিকস নৈশভোজে আমন্ত্রণ জানানো হয়েছিল। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিও আমন্ত্রিত ছিলেন এবং তিনি এই কর্মসূচিতে যোগ দিতে প্রস্তুতও ছিলেন। কিন্তু রাজনৈতিক বাধ্যবাধকতার কারণে শেষ পর্যন্ত তিনি অনুষ্ঠানে যোগ দেননি। বাঁশুরি স্বরাজ প্রশ্ন তোলেন, কংগ্রেস কি বিজেপি-র বিরোধিতা করতে করতে এখন ‘মা ভারতী’-র বিরোধিতাও শুরু করেছে? তিনি বিষয়টিকে অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক বলে বর্ণনা করেছেন। তিনি আরও বলেন, গণতন্ত্রে শাসক দল ও বিরোধী দলের একে অপরের নীতি সমালোচনা করা স্বাভাবিক, কিন্তু আন্তর্জাতিক মঞ্চে সবকিছুর ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে স্থান দেওয়া উচিত।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande