মরাঠা সংরক্ষণ: মুম্বইয়ের পথে মনোজ জারাঙ্গে, প্রথম গন্তব্য পাটোডা
মুম্বই, ১৫ সেপ্টেম্বর (হি.স.) : মরাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জারাঙ্গে পাটিল আজাদ ময়দানে অনশন কর্মসূচিতে যোগ দিতে মঙ্গলবার আন্তরওয়ালি সারাটি থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা হয়েছেন। মুম্বই যাওয়ার আগে আন্তরওয়ালি সারাটির হনুমান মন্দিরে পুজো দেন জারাঙ
মরাঠা সংরক্ষণ: মুম্বইয়ের পথে মনোজ জারাঙ্গে, প্রথম গন্তব্য পাটোডা


মুম্বই, ১৫ সেপ্টেম্বর (হি.স.) : মরাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জারাঙ্গে পাটিল আজাদ ময়দানে অনশন কর্মসূচিতে যোগ দিতে মঙ্গলবার আন্তরওয়ালি সারাটি থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা হয়েছেন। মুম্বই যাওয়ার আগে আন্তরওয়ালি সারাটির হনুমান মন্দিরে পুজো দেন জারাঙ্গে। এ সময় মহিলারা তাঁকে স্বাগত জানান। তিনি হাত নেড়ে সমর্থক ও স্থানীয় বাসিন্দাদের অভিবাদন জানান।

মনোজ জারাঙ্গে মঙ্গলবার সাংবাদিকদের বলেন, মরাঠা সম্প্রদায়ের সঙ্গে ধারাবাহিক ভাবে প্রতারণা করা হচ্ছে। তিনি স্পষ্ট জানান, সরকারের সামনে আত্মসমর্পণ করবেন না। মরাঠা সমাজের সন্তানদের ভবিষ্যতের জন্য তাঁর লড়াই চলবে। তিনি জানান, মুম্বই অভিযানের প্রথম বিরতি হবে বীড় জেলার পাটোডায়। তাঁর সমর্থকেরা আজাদ ময়দানে প্রস্তাবিত আমরণ অনশনের জন্য মুম্বই পুলিশের কাছে অনুমতি দেওয়ার দাবি জানিয়েছেন।

সমর্থকদের বক্তব্য, গণেশোৎসবের অজুহাতে তাঁদের আন্দোলনের অনুমতি প্রত্যাখ্যান করা উচিত নয়। অনুমতি না মিললেও তাঁরা মুম্বই যাবেন বলে আন্দোলনকারীরা স্পষ্ট করেছেন। এক সমর্থক বলেন, জারাঙ্গে পাটিল তাঁর অনশন করবেন। আর সমাজের মানুষ মুম্বইয়ে গণপতি দর্শনে যাবেন এবং মহিলারা তাঁর সুস্থতার জন্য ভগবান গণেশের কাছে প্রার্থনা করবেন।

উল্লেখ্য, জারাঙ্গে আগামী ১৯ সেপ্টেম্বর মুম্বইয়ের আজাদ ময়দানে অনশন ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেছিলেন। এর জন্য আজাদ ময়দান থানায় অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল। গত দু’দিনে দু’বার সেই আবেদন খারিজ করেছে পুলিশ। এরপর তৃতীয়বার অনুমতির জন্য আবেদন করা হয়েছে। সেই আবেদনের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। মুম্বইয়ে বিপুল সংখ্যক মানুষের জমায়েত, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং গণেশোৎসবের সময় শহরে ভিড় ও নিরাপত্তা ব্যবস্থাই পুলিশের আপত্তির প্রধান কারণ বলে জানা গিয়েছে।

মঙ্গলবার জারাঙ্গের আমরণ অনশনের ১৮–তম দিন। মুম্বই পুলিশের তরফে দ্বিতীয়বার অনুমতি না মেলায় তিনি চিকিৎসা এবং স্যালাইন নেওয়া বন্ধ করে দিয়েছেন। এতে তাঁর শারীরিক অবস্থা নিয়ে সমর্থকদের উদ্বেগ আরও বেড়েছে। জারাঙ্গে জানিয়েছেন, দুপুরের মধ্যে মুম্বইয়ে অনশনের অনুমতি না দেওয়া হলে তিনি হাই কোর্টের দ্বারস্থ হবেন। তবে অনুমতির বিষয়ে সিদ্ধান্ত হওয়ার আগেই তিনি মুম্বইয়ের উদ্দেশে যাত্রা শুরু করেছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande