মন্দসৌরে গাড়ি ও ট্রাকের সংঘর্ষ; নিহত ৩, আহত আরও এক
মন্দসৌর, ১৫ সেপ্টেম্বর (হি.স.): মধ্যপ্রদেশের মন্দসৌরে দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে গাড়ি ও ট্রাকের সংঘর্ষে তিন যুবকের মৃত্যু হয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা মারে দ্রুতগামী একটি গাড়ি
মন্দসৌরে গাড়ি ও ট্রাকের সংঘর্ষ; নিহত ৩, আহত আরও এক


মন্দসৌর, ১৫ সেপ্টেম্বর (হি.স.): মধ্যপ্রদেশের মন্দসৌরে দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে গাড়ি ও ট্রাকের সংঘর্ষে তিন যুবকের মৃত্যু হয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা মারে দ্রুতগামী একটি গাড়ি। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত ব্যক্তিদের মধ্যে অরবিন্দ অহীর ও বিন্দর অহীর হরিয়ানার বাসিন্দা। আর কৈলাশ চন্দ্র গুর্জর রাজস্থানের বাসিন্দা।

এদিন পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোর সাড়ে ৪টে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। গুরুগ্রাম থেকে কয়েকজন যুবক গাড়িতে করে খাটু শ্যামজি দর্শন করতে রওনা দিয়েছিলেন। সেই সময় তাঁদের গাড়িটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা মারে। দুর্ঘটনায় গাড়িতে থাকা তিনজনের ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং একজন গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande