বারুইপুর এনকাউন্টার মামলায় সিসিটিভি ফুটেজ সুরক্ষিত রাখার নির্দেশ, হাইকোর্টের দ্রুত তদন্ত শেষের নির্দেশ
কলকাতা, ১৫ সেপ্টেম্বর (হি.স.) : পশ্চিমবঙ্গের বারুইপুরে এনকাউন্টারে নিহত প্রভাস মণ্ডলের মামলায় কলকাতা হাইকোর্ট দুর্ঘটনাস্থল সংলগ্ন সমস্ত সিসিটিভি ফুটেজ সুরক্ষিত রাখার নির্দেশ দিয়েছে। এর পাশাপাশি আদালত তদন্ত প্রক্রিয়া ত্বরান্বিত করে দ্রুত তদন্ত শেষ ক
কলকাতা হাইকোর্ট


কলকাতা, ১৫ সেপ্টেম্বর (হি.স.) : পশ্চিমবঙ্গের বারুইপুরে এনকাউন্টারে নিহত প্রভাস মণ্ডলের মামলায় কলকাতা হাইকোর্ট দুর্ঘটনাস্থল সংলগ্ন সমস্ত সিসিটিভি ফুটেজ সুরক্ষিত রাখার নির্দেশ দিয়েছে। এর পাশাপাশি আদালত তদন্ত প্রক্রিয়া ত্বরান্বিত করে দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে।

মঙ্গলবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানিতে নির্দেশ দেয়, ঘটনা সম্পর্কিত সিসিটিভি ফুটেজ যেন সুরক্ষিত রাখা হয়। আদালত জানায়, আগামী তিন সপ্তাহ পর এই মামলার পরবর্তী শুনানি হবে এবং সেই সময়ের মধ্যে তদন্ত প্রক্রিয়া শেষ করার চেষ্টা করতে হবে।

বারুইপুর এনকাউন্টার মামলার তদন্ত বর্তমানে রাজ্য পুলিশের সিআইডি করছে। শুনানি চলাকালীন রাজ্য সরকারের পক্ষে আদালতকে জানানো হয় যে, সংশ্লিষ্ট সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সুরক্ষিত রাখা হয়েছে।

এই ঘটনাটি বারুইপুরের সূর্যপুর এলাকায় এক নাবালিকা খুনের মামলার সঙ্গে জড়িত। গত জুলাই মাসে মেয়েটি নিখোঁজ হয়ে যায়। পরবর্তীতে একটি পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় তার দেহ উদ্ধার করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। নাবালিকাকে ধর্ষণের পর খুন করার অভিযোগ ওঠে।

পুলিশ এই মামলায় প্রভাস মণ্ডল, দিবাকর সর্দার, আনন্দ সর্দার এবং কবির মোল্লাকে গ্রেফতার করে। এদের মধ্যে প্রথম গ্রেফতার করা হয়েছিল প্রভাস মণ্ডলকে। পুলিশের দাবি অনুযায়ী, সে-ই প্রথম চিহ্নিত করেছিল নাবালিকার দেহ ফেলার জায়গা। পরবর্তীতে আনন্দ ও দিবাকরকে এবং সবার শেষে কবিরকে গ্রেফতার করা হয়।

গত ৭ জুলাই রাতে পুলিশ প্রভাস মণ্ডলকে নিয়ে ঘটনাস্থলে অপরাধের ঘটনার পুনর্নির্মাণ করতে যায়। পুলিশের দাবি, সেই সময় প্রভাস এক পুলিশকর্মীর সার্ভিস রিভলভার ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে এবং পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালাতে বাধ্য হয়।

পুলিশের বক্তব্য অনুযায়ী, নিজেকে ও সহকর্মীদের বাঁচাতে বারুইপুর থানার পিসি ইনচার্জ অর্ঘ্য মণ্ডল তাঁর সার্ভিস রিভলভার থেকে প্রভাস মণ্ডলকে লক্ষ্য করে গুলি চালান। তবে এই এনকাউন্টার ঘিরে একাধিক প্রশ্ন উঠলে তদন্তের ভার রাজ্য পুলিশের সিআইডির হাতে তুলে দেওয়া হয়। হাইকোর্ট বর্তমানে এই তদন্তের অগ্রগতির ওপর নজর রাখছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande