
নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (হি.স.) : পুদুচেরি বিধানসভার থাট্টানচাভাদি আসনে আসন্ন উপনির্বাচনের জন্য ই. বিনায়গমকে প্রার্থী করার অনুমোদন দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
মঙ্গলবার কংগ্রেসের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ৯ নম্বর থাট্টানচাভাদি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে ই. বিনায়গমই কংগ্রেসের প্রার্থী হবেন। আনুষ্ঠানিক ভাবে তাঁর নাম ঘোষণা করে সংশ্লিষ্ট দলীয় ইউনিটগুলিকে নির্বাচনের প্রস্তুতিতে নেমে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পুদুচেরির মুখ্যমন্ত্রী এন. রঙ্গাসামি থাট্টানচাভাদি আসন থেকে পদত্যাগ করায় এই উপনির্বাচন হচ্ছে। আগামী ৬ অক্টোবর ভোটগ্রহণ এবং ৯ অক্টোবর ভোটগণনা হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য