উত্তরবঙ্গে এই প্রথম ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা
শিলিগুড়ি, ১৫ সেপ্টেম্বর (হি.স.): উত্তরবঙ্গে এবার দুর্গাপূজায় এক বিশেষ ও অভিনব আয়োজন দেখতে পাওয়া যাবে। শিলিগুড়ির সেন্ট্রাল কলোনি দুর্গাপূজা কমিটির ৬৪তম বর্ষের আয়োজনে মা দুর্গা সহ কার্তিক, গণেশ, লক্ষ্মী ও সরস্বতীকে মোট ১০০ কেজি সোনার গয়নায় সাজিয়ে তোল
মা দুর্গা


শিলিগুড়ি, ১৫ সেপ্টেম্বর (হি.স.): উত্তরবঙ্গে এবার দুর্গাপূজায় এক বিশেষ ও অভিনব আয়োজন দেখতে পাওয়া যাবে। শিলিগুড়ির সেন্ট্রাল কলোনি দুর্গাপূজা কমিটির ৬৪তম বর্ষের আয়োজনে মা দুর্গা সহ কার্তিক, গণেশ, লক্ষ্মী ও সরস্বতীকে মোট ১০০ কেজি সোনার গয়নায় সাজিয়ে তোলা হবে। উদ্যোক্তাদের দাবি, উত্তরবঙ্গে এই প্রথমবার এই ধরনের কোনও আয়োজন হতে চলেছে।

মঙ্গলবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পূজা কমিটির কর্মকর্তারা এই তথ্য জানান। পাঁচ দেবী-দেবতার জন্য ১০০ কেজি সোনার বিশেষ গয়না তৈরি করা হচ্ছে। এর পাশাপাশি বালুরঘাটের প্রখ্যাত শিল্পী এই পূজামণ্ডপ তৈরি করছেন এবং প্রদীপের আলোয় মণ্ডপ সাজিয়ে তুলবেন চন্দননগরের শিল্পীরা।

১০০ কেজি সোনায় সজ্জিত প্রতিমা দেখার জন্য বিপুল সংখ্যক দর্শনার্থী ও পর্যটকদের সমাগমের সম্ভাবনা রয়েছে। সেই বিষয়টিকে মাথায় রেখে নিরাপত্তার বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। মণ্ডপ থেকে প্রায় আট ফুট দূরে ব্যারিকেড দেওয়া হবে এবং পুরো চত্বরকে সিসিটিভি ক্যামেরার নজরদারিতে রাখা হবে। বেসরকারি নিরাপত্তা কর্মীদের পাশাপাশি মোতায়েন থাকবে বিপুল সংখ্যক পুলিশ কর্মী। মণ্ডপের পেছনেও আলাদা ব্যারিকেড থাকবে এবং দর্শনার্থীদের নির্দিষ্ট লাইনে দাঁড়িয়েই প্রতিমা দর্শন করতে হবে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande