বৃহস্পতিবার হায়দরাবাদ মুক্তি দিবস উদযাপনে প্রধান অতিথি উপরাষ্ট্রপতি
হায়দরাবাদ, ১৫ সেপ্টেম্বর (হি.স.): কেন্দ্রীয় সরকারের উদ্যোগে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ''হায়দরাবাদ মুক্তি দিবস'' উদযাপনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণন। কেন্দ্রীয় কয়লা ও খনি মন্ত্রী জি. কিষাণ রেড্ডি মঙ্গলব
বৃহস্পতিবার হায়দরাবাদ মুক্তি দিবস উদযাপনে প্রধান অতিথি উপরাষ্ট্রপতি


হায়দরাবাদ, ১৫ সেপ্টেম্বর (হি.স.): কেন্দ্রীয় সরকারের উদ্যোগে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) 'হায়দরাবাদ মুক্তি দিবস' উদযাপনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণন। কেন্দ্রীয় কয়লা ও খনি মন্ত্রী জি. কিষাণ রেড্ডি মঙ্গলবার প্যারেড গ্রাউন্ডে কর্মসূচির প্রস্তুতি পর্যালোচনার পর এই বিষয়ে জানান। তিনি জানান, কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতও এই অনুষ্ঠানে যোগ দেবেন। বলেন, এই অনুষ্ঠানে আধা সামরিক বাহিনীর জওয়ানদের কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। এ ছাড়া তেলেঙ্গানার প্রায় এক হাজার শিল্পী বিশেষ নৃত্য পরিবেশন করবেন।

হায়দরাবাদ মুক্তি দিবস উদযাপন না করার জন্য একযোগে পূর্ববর্তী বিআরএস সরকার ও বর্তমান কংগ্রেস সরকারকে নিশানা করেন জি. কিষাণ রেড্ডি। তিনি অভিযোগ করেন, উভয় দলই এআইএমআইএম-এর নির্দেশে কাজ করছে। কিষাণ রেড্ডি বলেন, বিজেপি দীর্ঘদিন ধরে এই দিনটি আনুষ্ঠানিকভাবে উদযাপনের দাবি জানিয়ে আসছে, কিন্তু বিআরএস এবং কংগ্রেস সরকার কোনও উদ্যোগ নেয়নি। এই কারণেই কেন্দ্রীয় সরকার হায়দরাবাদে আনুষ্ঠানিকভাবে এই দিবস উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী এ. রেবন্ত রেড্ডির নেতৃত্বাধীন কংগ্রেস সরকার ১৭ সেপ্টেম্বর 'তেলেঙ্গানা প্রজা পালন দিনোৎসবম' হিসেবে পালন করে। আর, আগের বিআরএস সরকার ২০২২ এবং ২০২৩ সালে এই দিনটিকে 'জাতীয় ঐক্য দিবস' হিসেবে উদযাপন করতো। প্রসঙ্গত, ভারতীয় সেনাবাহিনীর 'অপারেশন পোলো'-র পর ১৭ সেপ্টেম্বর, ১৯৪৮ সালে তৎকালীন নিজামের শাসনাধীন হায়দরাবাদ ভারতের অন্তর্ভুক্ত হয়। এ দিন কেন্দ্রীয় কয়লা ও খনি মন্ত্রী জি. কিষাণ রেড্ডি সাংবাদিকদের বলেন, হায়দরাবাদ মুক্তি দিবস উদযাপন কোনও রাজনৈতিক কর্মসূচি নয়, বরং তেলেঙ্গানার চার কোটি মানুষের আত্মসম্মানের সঙ্গে জড়িত একটি বিষয়। নিজামের শাসনের বিরুদ্ধে সংগ্রামে যাঁরা জীবন উৎসর্গ করেছিলেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানানোর দিন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande