বিনাশকালে বুদ্ধি-নাশ; কংগ্রেসকে নিশানা বিশ্ব হিন্দু পরিষদের জাতীয় মুখপাত্র বিনোদ বনসলের
নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (হি.স.): মঙ্গলবার কংগ্রেসকে তীব্র নিশানা করলেন বিশ্ব হিন্দু পরিষদের জাতীয় মুখপাত্র বিনোদ বনসল। তিনি এ দিন সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে জানান, কংগ্রেসের মধ্যে সেইসব নেতাদের সংখ্যা বেড়েই চলেছে, যারা ভারতকে বিভক্ত করতে চায়, সন
বিনোদ বনসল


নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (হি.স.): মঙ্গলবার কংগ্রেসকে তীব্র নিশানা করলেন বিশ্ব হিন্দু পরিষদের জাতীয় মুখপাত্র বিনোদ বনসল। তিনি এ দিন সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে জানান, কংগ্রেসের মধ্যে সেইসব নেতাদের সংখ্যা বেড়েই চলেছে, যারা ভারতকে বিভক্ত করতে চায়, সন্ত্রাসবাদী, বিচ্ছিন্নতাবাদী এবং হিন্দু-বিরোধী পাকিস্তান-প্রেমী গ্যাংকে দেশপ্রেমিক বলে আখ্যা দেয়।

বিনোদ বনসল এ দিন বলেন, এখন কংগ্রেস এবং সমগ্র সনাতন-বিরোধী ইন্ডি জোটের এজেন্ডা হয়ে দাঁড়িয়েছে যে, দেশদ্রোহীদের প্রতি ভালোবাসা ও দেশপ্রেমিকদের প্রতি ঘৃণা; সন্ত্রাসবাদীদের প্রতি সম্মান প্রদর্শন আর দেশপ্রেমিকদের প্রতি অবজ্ঞা প্রকাশ; জেহাদিদের প্রতি ভালোবাসা এবং হিন্দুদের ধিক্কার দেওয়া। যে দলের প্রধানের সন্ত্রাসবাদীদের মৃত্যুতে সারা রাত ঘুম আসে না, যারা তাদের জি যুক্ত করে ডাকে, সেই দলের প্রদেশ সভাপতি 'টুকড়ে টুকড়ে' গ্যাংয়ের নেতাকে যদি দেশপ্রেমিক না বলেন, তাহলে তিনি আর কী-ই বা করতে পারেন? হয়তো এদের এই ধরণের মন্তব্য এবং অপকর্মের কারণেই দলটির রাজনৈতিক ভিত্তি একেবারে অতল গহ্বরে তলিয়ে গেছে, তা সত্ত্বেও এদের বিন্দুমাত্র লজ্জা নেই! এরপরেই কংগ্রেসকে তীব্র নিশানা করে বিশ্ব হিন্দু পরিষদের জাতীয় মুখপাত্র বিনোদ বনসল মন্তব্য করেন, বিনাশকালে বুদ্ধিনাশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande