নভেম্বর-ডিসেম্বরে দিল্লি ও এনসিআর-এ স্কুলে ক্রীড়া প্রতিযোগিতায় নিষেধাজ্ঞা সিএকিউএম-এর
নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (হি.স.) : দিল্লি-এনসিআরে ক্রমবর্ধমান বায়ুদূষণের পরিপ্রেক্ষিতে বায়ুগুণমান ব্যবস্থাপনা কমিশন (সিএকিউএম) একটি নির্দেশিকা জারি করেছে। সেখানে এনসিআর-এর অন্তর্গত সমস্ত রাজ্যকে (দিল্লি, হরিয়ানা, উত্তর প্রদেশ ও রাজস্থান) নির্দে
সিএকিউএম


নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (হি.স.) : দিল্লি-এনসিআরে ক্রমবর্ধমান বায়ুদূষণের পরিপ্রেক্ষিতে বায়ুগুণমান ব্যবস্থাপনা কমিশন (সিএকিউএম) একটি নির্দেশিকা জারি করেছে। সেখানে এনসিআর-এর অন্তর্গত সমস্ত রাজ্যকে (দিল্লি, হরিয়ানা, উত্তর প্রদেশ ও রাজস্থান) নির্দেশ দেওয়া হয়েছে, নভেম্বর ও ডিসেম্বর মাসে কোনও ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন না করার জন্য।

মঙ্গলবার কমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটি মামলায় শুনানির সময় সুপ্রিম কোর্ট উদ্বেগ প্রকাশ করে জানিয়েছিল, দূষিত বাতাসে শিশুদের খেলাধুলোর ফলে তাদের স্বাস্থ্যের ওপর গুরুতর প্রভাব পড়তে পারে। ১৯ নভেম্বর ২০২৫ সালে আদালত কমিশনকে নির্দেশ দিয়েছিল যাতে স্কুলের ক্রীড়া প্রতিযোগিতাগুলো অন্য কোনও মাসে আয়োজন করা হয়। সেই বিষয়টি মাথায় রেখেই কমিশন ২০২৬ সালেও এই একই নির্দেশিকার পুনরাবৃত্তি করেছে। কমিশনের নির্দেশিকায় বলা হয়েছে, নভেম্বর-ডিসেম্বর মাসে যদি কোনও ক্রীড়া প্রতিযোগিতা পূর্বনির্ধারিত থাকে, তবে তার সময়সূচি পরিবর্তন করতে হবে। এও বলা হয়েছে, সূচি পরিবর্তনের কারণে যেন কোনও শিক্ষার্থী অংশগ্রহণ করা থেকে বঞ্চিত না হয়, সেদিকেও নজর রাখতে হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande