রাহুল গান্ধীকে নিশানা বিজেপির; ‘মোহব্বতের দোকানে’ দুর্নীতির কারবার চলছে, আক্রমণ বিজেপির
নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (হি.স.): নিয়োগ দুর্নীতি নিয়ে কংগ্রেস ও রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বিজেপির অভিযোগ, কংগ্রেসের কথিত ‘মোহব্বতের দোকানে’ দুর্নীতির কারবার চলছে। দলের নেতাদের সঙ্গে যুক্ত একাধিক ঘটনায় রাহুল গান্ধী
রাহুল গান্ধীকে নিশানা বিজেপির; ‘মোহব্বতের দোকানে’ দুর্নীতির কারবার চলছে, আক্রমণ বিজেপির


নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (হি.স.): নিয়োগ দুর্নীতি নিয়ে কংগ্রেস ও রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বিজেপির অভিযোগ, কংগ্রেসের কথিত ‘মোহব্বতের দোকানে’ দুর্নীতির কারবার চলছে। দলের নেতাদের সঙ্গে যুক্ত একাধিক ঘটনায় রাহুল গান্ধী নীরব রয়েছেন বলেও অভিযোগ করেছে বিজেপি।

মঙ্গলবার বিজেপির সদর দফতরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ বাঁসুরি স্বরাজ বলেন, একদিকে রাহুল গান্ধী দেশের যুব সমাজ, ছাত্রছাত্রী এবং বেকারত্বের সমস্যা নিয়ে কথা বলেন। কিন্তু তাঁর নিজের দলের নেতা ও কর্মীদের বিরুদ্ধে যখন যুবকদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার মতো গুরুতর অভিযোগ ওঠে, তখন তিনি মুখ খোলেন না কেন?

উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াতের ব্যক্তিগত সহকারীকে ঘিরে ওঠা অভিযোগের প্রসঙ্গ তুলে বাঁসুরি স্বরাজ বলেন, পরীক্ষা দুর্নীতি সংক্রান্ত মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তদন্তের সময় প্রাক্তন ও বর্তমান ব্যক্তিগত সহকারীদের সঙ্গে যুক্ত সম্পত্তিরও তদন্ত করা হয়েছে। তাঁর দাবি, উদ্ধার হওয়া সম্পত্তির পরিমাণ সংশ্লিষ্ট ব্যক্তিদের জ্ঞাত আয়ের উৎসের তুলনায় অনেক বেশি। বিষয়টি কংগ্রেস সরকারের নিয়োগ প্রক্রিয়া নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে বলেও দাবি করেন তিনি।

বিজেপি সাংসদ ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বঘেলের প্রাক্তন ওএসডির নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতারের কথাও উল্লেখ করেন। তাঁর বক্তব্য, ছত্তিশগড় পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে যুক্ত এই ঘটনা নিয়োগ ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে।

হিমাচল প্রদেশে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগে কথিত কমিশন নেওয়ার অভিযোগের প্রসঙ্গও তোলেন বাঁসুরি স্বরাজ। তাঁর প্রশ্ন, রাজনৈতিক মদত ও দুর্নীতির মতো গুরুতর অভিযোগ সামনে আসার পরেও রাহুল গান্ধী নীরব থাকছেন কেন?

বাঁসুরি স্বরাজ রাহুল গান্ধীর উদ্দেশে প্রশ্ন করেন, তিনি যখন যুবকদের ভবিষ্যৎ ও বেকারত্ব নিয়ে কথা বলেন, তখন নিজের দলের নেতাদের সঙ্গে যুক্ত নিয়োগ দুর্নীতি এবং কথিত রাজনৈতিক মদতের অভিযোগ নিয়ে জবাব দেন না কেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande