রাজৌরিতে লস্কর মডিউলের পর্দাফাঁস; গ্রেফতার ৩, উদ্ধার আইইডি
রাজৌরি, ১৫ সেপ্টেম্বর (হি.স.): পীর পঞ্জালে জঙ্গি নেটওয়ার্কের বিরুদ্ধে বড় সাফল্য অর্জন রাজৌরি পুলিশের। লস্কর-ই-তৈবা (এলইটি)-র সঙ্গে যুক্ত সন্দেহভাজন ওভার গ্রাউন্ড ওয়ার্কার (ওজিডব্লিউ) মডিউলের পর্দাফাঁস করেছে পুলিশ। সেইসঙ্গে তিন অভিযুক্তকে গ্রেফতা
রাজৌরিতে লস্কর মডিউলের পর্দাফাঁস; গ্রেফতার ৩


রাজৌরি, ১৫ সেপ্টেম্বর (হি.স.): পীর পঞ্জালে জঙ্গি নেটওয়ার্কের বিরুদ্ধে বড় সাফল্য অর্জন রাজৌরি পুলিশের। লস্কর-ই-তৈবা (এলইটি)-র সঙ্গে যুক্ত সন্দেহভাজন ওভার গ্রাউন্ড ওয়ার্কার (ওজিডব্লিউ) মডিউলের পর্দাফাঁস করেছে পুলিশ। সেইসঙ্গে তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত জাকির হোসেন, মহম্মদ আজম এবং মহম্মদ মুশতাককে গ্রেফতার করা হয়েছে। তিনজনেরই বাড়ি রাজৌরিতে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্তরা জঙ্গিদের রসদ সরবরাহ, নিরাপদে যাতায়াত এবং স্থানীয় স্তরে অন্যান্য সহায়তা প্রদান করত। তদন্তে আরও উঠে এসেছে, তারা গাইড হিসেবে কাজ করত এবং জঙ্গি গোষ্ঠীগুলোকে কাশ্মীর উপত্যকায় প্রবেশে সহায়তা করত। অভিযুক্তদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি আইইডি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সম্পূর্ণ নেটওয়ার্কটি উন্মোচন করতে, অন্যান্য সহযোগীদের চিহ্নিত করতে এবং নেটওয়ার্কের পূর্ণাঙ্গ পরিধি খতিয়ে দেখতে তদন্ত চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande