আইসিসির পশ্চিমবঙ্গ রাজ্য পরিষদের হেলথকেয়ার কমিটির চেয়ারম্যান হলেন রাজেন্দ্র খান্ডেলওয়াল
কলকাতা, ১৭ সেপ্টেম্বর (হি. স.) : স্বাস্থ্যক্ষেত্রে শিল্প ও বাণিজ্য মহলের মধ্যে সমন্বয় আরও মজবুত করার লক্ষ্যে নতুন দায়িত্ব পেলেন ধন্বন্তরী মেডিকেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর রাজেন্দ্র খান্ডেলওয়া
নতুন দায়িত্বের


কলকাতা, ১৭ সেপ্টেম্বর (হি. স.) : স্বাস্থ্যক্ষেত্রে শিল্প ও বাণিজ্য মহলের মধ্যে সমন্বয় আরও মজবুত করার লক্ষ্যে নতুন দায়িত্ব পেলেন ধন্বন্তরী মেডিকেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর রাজেন্দ্র খান্ডেলওয়াল। তাঁকে ইন্ডিয়ান চেম্বার অব কমার্স (আইসিসি)-এর পশ্চিমবঙ্গ রাজ্য পরিষদের হেলথকেয়ার কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে।

এই নতুন দায়িত্ব পাওয়ায় রাজেন্দ্রকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সংশ্লিষ্ট মহলের সদস্যেরা। উল্লেখ্য, স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠান, শিল্প সংস্থা এবং অন্যান্য অংশীদারদের মধ্যে সহযোগিতা বৃদ্ধিতে তাঁর অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

প্রসঙ্গত, নতুন দায়িত্বে স্বাস্থ্যক্ষেত্রের নানা সমস্যা, সম্ভাবনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাজ করার পাশাপাশি শিল্পমহল ও স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির মধ্যে আরও নিবিড় যোগাযোগ গড়ে তোলার উপর গুরুত্ব দেওয়ার কথা। সেইসঙ্গে স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন, পরিষেবার মানোন্নয়ন এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে নতুন উদ্যোগকে উৎসাহ দেওয়ার ক্ষেত্রেও তাঁর নেতৃত্ব কার্যকর হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande