ফের কলকাতায় আকাশ জুড়ে রঙের উৎসব : পর্যটন দফতরের উদ্যোগে শুরু ‘কলকাতা কাইট ফেস্টিভ্যাল ২০২৬’
কলকাতা, ১৭ সেপ্টেম্বর (হি. স.) : ফের কলকাতায় আকাশ জুড়ে রঙের উৎসব। রাজ্য পর্যটন দফতরের উদ্যোগে আগামীকাল অর্থাৎ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর আয়োজিত হতে চলেছে ‘কলকাতা কাইট ফেস্টিভ্যাল ২০২৬’। এই বছরের তথা এইবারের উৎসবের ভাবনা হলো— ‘আকাশজুড়ে রঙের উৎসব’।
কলকাতা কাইট ফেস্টিভ্যাল

এই প্রেক্ষিতে উল্লেখযোগ্য বিষয় হলো, বাংলার চিরন্তন ঐতিহ্য, সৃজনশীলতা এবং মানুষের মিলনকে সামনে রেখেই এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। ঘুড়ি ওড়ানোর সহজ আনন্দের সঙ্গে বাঙালির আবেগ ও সংস্কৃতির দীর্ঘ সম্পর্ক রয়েছে। সেই ঐতিহ্যকে আরও একবার উদযাপন করতেই কলকাতা কাইট ফেস্টিভ্যালের আয়োজন। রঙিন ঘুড়িতে সেজে উঠবে উৎসবের আকাশ। সেইসঙ্গে পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গেই আনন্দের সুযোগ ভাগ করে নেওয়ার সুবর্ণ সুযোগও মিলবে দর্শনার্থীদের।

উল্লেখ্য, পর্যটন দফতরের তরফে এই অনুষ্ঠানে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের উপস্থিত থেকে উৎসবের বিভিন্ন মুহূর্ত তুলে ধরার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। আয়োজকদের আশা, বাংলার এই বর্ণময় ঐতিহ্য ও সংস্কৃতির ছবি দেশের পাশাপাশি বিশ্বের দরবারেও সরাসরি যথাসময়ে পৌঁছে যাবে। কাজেই ১৮ সেপ্টেম্বর দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত ইকো পার্কের ১ নম্বর গেট সংলগ্ন হেলিপ্যাড গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে কলকাতা কাইট ফেস্টিভ্যাল ২০২৬।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত

 rajesh pande