নতুন সঙ্গীত 'জয় জয় গজাননা' মুক্তি পেল সমাজ মাধ্যমে
মুম্বই, ১৭ সেপ্টেম্বর ( হি.স.): গণেশ চতুর্থী উপলক্ষে এবার সমাজ মাধ্যমে মুক্তি পেল নতুন সঙ্গীত ''জয় জয় গজাননা'' । মুক্তির পর থেকেই গানটি মন ছুঁয়েছে শ্রোতাদের। সদ্য মুক্তিপ্রাপ্ত গানটি ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ১০ লক্ষেরও বেশি ভিউজ পেয়েছে । গানটির স
জয় জয় গজাননা' মুক্তি পেল সমাজ মাধ্যমে


মুম্বই, ১৭ সেপ্টেম্বর ( হি.স.): গণেশ চতুর্থী উপলক্ষে এবার সমাজ মাধ্যমে মুক্তি পেল নতুন সঙ্গীত 'জয় জয় গজাননা' । মুক্তির পর থেকেই গানটি মন ছুঁয়েছে শ্রোতাদের। সদ্য মুক্তিপ্রাপ্ত গানটি ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ১০ লক্ষেরও বেশি ভিউজ পেয়েছে । গানটির সুর ও রচনা করেছেন জে নূতন পঙ্কজ। গানটি গেয়েছেন কেশব আনন্দ। প্রাণবন্ত সুরের এই গানটি উৎসবের মরশুমে এনেছে এক অন্য মাত্রা।

গানটির মূল আকর্ষণ হলো এর আধুনিক পরিবেশনা। ভক্তিগীতির সঙ্গে মিশেছে আধুনিক সঙ্গীতের ভাবধারা । গানের ছন্দময় সুর গণেশোৎসবের পরিবেশের সঙ্গে মানিয়েছে খুব সহজেই। গণেশ উৎসবের সময় এই ধরনের গানগুলির তৈরি করে এক ভিন্ন আবেদন । 'জয় জয় গজাননা' গানটি ভক্তির সঙ্গে উৎসবের মেজাজ ও উন্মাদনাকে ফুটিয়ে তোলার এক সফল প্রয়াস।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande