কুল্লুতে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ল গাড়ি, মৃত ২
কুল্লু, ১৮ সেপ্টেম্বর (হি. স.): হিমাচল প্রদেশের কুল্লুতে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে উল্টে পড়ল গাড়ি। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে, নিরমন্ড থানার অন্তর্গত এলাকার সেরি গ্রামের কাছে । নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০০ মিটার গভীর খাদে পড়ে যায় একটি গা
কুল্লুতে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ল গাড়ি, মৃত ২


কুল্লু, ১৮ সেপ্টেম্বর (হি. স.): হিমাচল প্রদেশের কুল্লুতে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে উল্টে পড়ল গাড়ি। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে, নিরমন্ড থানার অন্তর্গত এলাকার সেরি গ্রামের কাছে । নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০০ মিটার গভীর খাদে পড়ে যায় একটি গাড়ি। এই ভয়াবহ দুর্ঘটনায় গাড়িতে থাকা দুই ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়। শুক্রবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের মধ্যে একজন লোট গ্রাম পঞ্চায়েতের শাহ গ্রামের বাসিন্দা হরি সিং এবং অন্যজন দুরাহ গ্রাম পঞ্চায়েতের ডওয়ার্চ গ্রামের বাসিন্দা শ্যাম লাল।

শুক্রবার এক পুলিশ আধিকারিক জানিয়েছে, , অল্টো গাড়িটি দুরাহ গ্রামের দিকে যাচ্ছিল। সেরি গ্রামের কাছে একটি বাঁকে চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এর ফলেই গাড়িটি রাস্তা থেকে ছিটকে সোজা গভীর খাদে গড়িয়ে পড়ে।

দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই স্থানীয় পুলিশ ও গ্রামবাসীরা উদ্ধারকাজে হাত লাগায়। এরপর পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande