যোধপুরের দুই ভিন্ন এলাকায় মাদক সহ গ্রেফতার ২
যোধপুর, ১৮ সেপ্টেম্বর (হি. স.) : রাজস্থানের যোধপুরে পুলিশের তৎপরতায় এক মহিলা-সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ঝনওয়ার থানা এবং করবড় থানা এলাকার পৃথক দুটি অভিযানে মোট ছয় কিলোগ্রামেরও বেশি বেআইনি মাদক (আফিম-পোস্ত) উদ্ধার করেছে পুলিশ। শুক্রবা
যোধপুরের দুই ভিন্ন এলাকায় মাদক সহ গ্রেফতার ২


যোধপুর, ১৮ সেপ্টেম্বর (হি. স.) : রাজস্থানের যোধপুরে পুলিশের তৎপরতায় এক মহিলা-সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ঝনওয়ার থানা এবং করবড় থানা এলাকার পৃথক দুটি অভিযানে মোট ছয় কিলোগ্রামেরও বেশি বেআইনি মাদক (আফিম-পোস্ত) উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার পুলিশ সূত্রে এই তথ্য জানা গেছে।

প্রথম ঘটনাটি ঘটেছে ঝনওয়ার থানার অন্তর্গত হাতুনি ধাণি জোলিয়ালি এলাকায়। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গোপন সূত্রে খবর মেলে যে ওই এলাকার একটি আবাসিক বাড়িতে অবৈধ মাদক মজুত রয়েছে। এই খবরের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। বাড়িটিতে তল্লাশি চালিয়ে পুলিশ ৫ কেজি ৮৩০ গ্রাম বেআইনি মাদক (আফিম-পোস্ত) উদ্ধার করে এবং ইন্দিরা নামের ওই মহিলাকে গ্রেপ্তার করে।

অন্যদিকে, করবড় থানার পুলিশ ভবাদ গ্রামে পৃথক অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৬১০ গ্রাম অবৈধ মাদক (আফিম-পোস্ত) উদ্ধার করা হয়েছে। শুক্রবার পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তির নাম ওমারাম। সে ভবাদ গ্রামেরই বাসিন্দা। দুটি ঘটনারই তদন্ত শুরু করেছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande