বড়সড় সাফল্য আরামবাগ থানার, উদ্ধার চুরি যাওয়া পাঁচ টোটো-সহ ব্যাটারি ও চার্জার
আরামবাগ , ১৮ সেপ্টেম্বর (হি.স.): চুরি যাওয়া পাঁচটি টোটো, ২০টি ব্যাটারি এবং পাঁচটি টোটোর চার্জার উদ্ধার করল আরামবাগ থানার পুলিশ। একাধিক অভিযোগের ভিত্তিতে কয়েক দিন ধরে অভিযান চালিয়ে আরামবাগের কালিপুর এলাকা থেকে এই সামগ্রীগুলি উদ্ধার করা হয়েছে বলে পুল
আরামবাগ পুলিশের টোটো উদ্ধার


আরামবাগ , ১৮ সেপ্টেম্বর (হি.স.): চুরি যাওয়া পাঁচটি টোটো, ২০টি ব্যাটারি এবং পাঁচটি টোটোর চার্জার উদ্ধার করল আরামবাগ থানার পুলিশ। একাধিক অভিযোগের ভিত্তিতে কয়েক দিন ধরে অভিযান চালিয়ে আরামবাগের কালিপুর এলাকা থেকে এই সামগ্রীগুলি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতারও করা হয়েছে।

শুক্রবার উদ্ধার হওয়া টোটো, ব্যাটারি ও চার্জারগুলি আরামবাগ থানায় নিয়ে আসা হয়। এদিন থানায় উপস্থিত ছিলেন আরামবাগের এসডিপিও সন্দীপ নন্দী এবং আইসি সমিত তালুকদার।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের ঘটনায় তদন্ত চলছে। আইনি প্রক্রিয়া মেনে উদ্ধার হওয়া টোটো-সহ অন্যান্য সামগ্রী প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হবে। উদ্ধার হওয়া সামগ্রীগুলি ফিরে পাওয়ার আশায় স্বস্তি ফিরেছে অভিযোগকারীদের মধ্যে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande