বাংলাদেশের হিন্দুদের নির্যাতনের বিরুদ্ধে সরব হতে ফের আর্জি তথাগতের
কলকাতা, ২ সেপ্টেম্বর (হি স)। কলকাতার দেওয়ালে এত লোক এত কিছু লেখে, কিন্তু হতভাগ্য বাংলাদেশের হিন্দুদের নির্যাতনের বিরুদ্ধে কেউ কিছু লেখে না কেন? বুধবার সামাজিক মাধ্যমে এ কথা লিখলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। তিনি লিখেছেন, অখিল ভারতীয় বিদ্যা
বাংলাদেশের হিন্দুদের নির্যাতনের বিরুদ্ধে সরব হতে ফের আর্জি তথাগতের


কলকাতা, ২ সেপ্টেম্বর (হি স)। কলকাতার দেওয়ালে এত লোক এত কিছু লেখে, কিন্তু হতভাগ্য বাংলাদেশের হিন্দুদের নির্যাতনের বিরুদ্ধে কেউ কিছু লেখে না কেন? বুধবার সামাজিক মাধ্যমে এ কথা লিখলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

তিনি লিখেছেন, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদকে অনুরোধ করছি, যাদবপুরের বামপন্থীরা যা মাথায় আসে লিখুক। কিন্তু তোমরা এই যন্ত্রণাক্লিষ্ট মানুষগুলির সপক্ষে কিছু লেখো।

এরা ইরানি বা প্যালেস্তিনীয় নয়, তোমার আমার মত মণ্ডল-সাহা-ঘোষ-বোস-চ্যাটার্জি-ব্যানার্জি, আমাদের পরমাত্মীয়। আমরাও অনেকে এদেরই মত যন্ত্রনা পেয়েছি, তারপর ভারতে এসে যারা এখনো ওই ইসলামী নরকে পড়ে আছে তাদের কথা ভুলে গেছি।

এর পর তথাগত বাবু স্পেনীয় দার্শনিক সান্তাইয়ানার উক্তির উদ্ধৃতি দিয়ে লিখেছেন, যারা নিজেদের ইতিহাস ভুলে যায় তাদের কপালে আছে সেই ইতিহাসের কবলে পড়ে যন্ত্রণা পাওয়া।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande