তেলেঙ্গানায় সপ্তাহব্যাপী ভারী বৃষ্টির পূর্বাভাস
হায়দরাবাদ, ২০ সেপ্টেম্বর (হি.স.): চলতি সপ্তাহব্যাপী তেলঙ্গানায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত তেলঙ্গানার সমস্ত জেলায় আগেই ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছিল। সেই সঙ্গে চলতি
তেলেঙ্গানায় সপ্তাহব্যাপী ভারী বৃষ্টির পূর্বাভাস


হায়দরাবাদ, ২০ সেপ্টেম্বর (হি.স.): চলতি সপ্তাহব্যাপী তেলঙ্গানায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত তেলঙ্গানার সমস্ত জেলায় আগেই ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছিল। সেই সঙ্গে চলতি সপ্তাহের বুধবার থেকে শনিবার পর্যন্ত তেলঙ্গানার সব জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বলা হয়েছে, বৃষ্টিপাত হতে পারে ৬৪.৪ মিমি থেকে ২০৪.৪ মিমি পর্যন্ত। এর পাশাপাশি ৫০ থেকে ৬০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কতাও জারি করা হয়েছে। দৈনিক আবহাওয়ার পূর্বাভাসে এও জানানো হয়েছে, রবিবার তেলঙ্গানার বেশ কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা। সেই সঙ্গে রাজ্যের বিভিন্ন এলাকায় ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও সতর্কতা জারি করা হয়েছে|

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande