বদ্রীনাথ ধামে পুণ্যার্থীর সংখ্যায় নতুন রেকর্ড, ১৭.৭৯ লক্ষ পেরোল
দেহরাদূন, ২৩ সেপ্টেম্বর (হি.স.): বদ্রীনাথ ধামে চলতি বছরে পুণ্যার্থীর সংখ্যা এখনও পর্যন্ত সব পুরনো রেকর্ড ছাপিয়ে গিয়েছে। ২২ সেপ্টেম্বর পর্যন্ত ১৫৩ দিনে ১৭ লক্ষ ৭৯ হাজার ৮০৫ জন পুণ্যার্থী বদ্রীবিশালের দর্শন করেছেন। মন্দিরের কপাট বন্ধ হতে এখনও প্রায় দ
বদ্রীনাথ ধামে পুণ্যার্থীর সংখ্যায় নতুন রেকর্ড, ১৭.৭৯ লক্ষ পেরোল


দেহরাদূন, ২৩ সেপ্টেম্বর (হি.স.): বদ্রীনাথ ধামে চলতি বছরে পুণ্যার্থীর সংখ্যা এখনও পর্যন্ত সব পুরনো রেকর্ড ছাপিয়ে গিয়েছে। ২২ সেপ্টেম্বর পর্যন্ত ১৫৩ দিনে ১৭ লক্ষ ৭৯ হাজার ৮০৫ জন পুণ্যার্থী বদ্রীবিশালের দর্শন করেছেন। মন্দিরের কপাট বন্ধ হতে এখনও প্রায় দেড় থেকে পৌনে দু’মাস সময় বাকি।

পর্যটন দফতরের পরিসংখ্যান অনুযায়ী, ২০০০ সালে বদ্রীনাথ ধামে ৬ লক্ষ ৯৫ হাজার ৩৩২ জন পুণ্যার্থী এসেছিলেন। ২০০৭ সালে সেই সংখ্যা বেড়ে হয় ৭ লক্ষ ৬৮ হাজার ১০৭। ২০০৮ এবং ২০১০ সালে পুণ্যার্থীর সংখ্যা ১০ লক্ষের গণ্ডি পেরোয়। তবে ২০১৪ সালের বিপর্যয়ের কারণে সেই সংখ্যা কমে দাঁড়ায় ১ লক্ষ ৫৯ হাজার ৫৭৫।

২০১৮ সালে ১০ লক্ষ ৪৮ হাজার ৫১ জন এবং ২০১৯ সালে ১২ লক্ষ ৪৪ হাজার ৯৯৩ জন পুণ্যার্থী বদ্রীনাথের দর্শন করেন। করোনা সংক্রমণের কারণে ২০২০ সালে ১ লক্ষ ৫৫ হাজার ৫৫ জন এবং ২০২১ সালে ১ লক্ষ ৯৯ হাজার ৪০৯ জন পুণ্যার্থীই ধামে পৌঁছতে পেরেছিলেন।

২০২২ সাল থেকে ফের যাত্রায় গতি আসে। ২০২২ সালে ১৭ লক্ষ ৬৩ হাজার ৫৭৮ জন, ২০২৩ সালে ১৭ লক্ষ ৮০ হাজার ৪২৯ জন, ২০২৪ সালে ১৭ লক্ষ ৭৪ হাজার ২৬৪ জন এবং ২০২৫ সালে ১৭ লক্ষ ৭৮ হাজার ২৯৮ জন পুণ্যার্থী দর্শন করেছিলেন। চলতি বছর ২২ সেপ্টেম্বর পর্যন্ত এই সংখ্যা বেড়ে হয়েছে ১৭ লক্ষ ৭৯ হাজার ৮০৫। মঙ্গলবারও ৬ হাজার ৬৮৫ জন পুণ্যার্থী বদ্রীনাথ ধামে দর্শন করেছেন।

বুধবার মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেন, চারধাম যাত্রার দ্বিতীয় পর্যায়ে পুণ্যার্থীর সংখ্যা বাড়তে থাকায় ধাম ও যাত্রাপথের বিভিন্ন বিরতিস্থলে যাত্রী পরিষেবার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থাও আরও জোরদার করা হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকনির্দেশনায় বদ্রীনাথ ধামকে তার ধর্মীয় ও পৌরাণিক গুরুত্বের সঙ্গে সামঞ্জস্য রেখে আরও ভব্য, দিব্য ও সুপরিকল্পিত রূপ দেওয়ার কাজ দ্রুত এগিয়ে চলছে। এর ফলে পুণ্যার্থীরা আরও উন্নত পরিষেবা পাবেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande