প্লাস্টিক শিল্পে সরকারি সহায়তার দাবি জানাল ইন্ডিয়ান প্লাস্টিক্স ফেডারেশনের বার্ষিক সাধারণ সভা
কলকাতা, ২৪ সেপ্টেম্বর (হি. স.) : কাঁচামালের দাম বৃদ্ধি, আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থায় টানাপড়েন এবং ভূ-রাজনৈতিক পরিস্থিতির প্রভাবে চাপের মুখে প্লাস্টিক প্রক্রিয়াকরণ শিল্প। এই পরিস্থিতিতে বিশেষতঃ ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (এমএসএমই)-গুলিকে বাঁচাতে দ
আই পি এফ - এর ৬৭ তম বার্ষিক সাধারণ সভা সম্পন্ন


কলকাতা, ২৪ সেপ্টেম্বর (হি. স.) : কাঁচামালের দাম বৃদ্ধি, আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থায় টানাপড়েন এবং ভূ-রাজনৈতিক পরিস্থিতির প্রভাবে চাপের মুখে প্লাস্টিক প্রক্রিয়াকরণ শিল্প। এই পরিস্থিতিতে বিশেষতঃ ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (এমএসএমই)-গুলিকে বাঁচাতে দ্রুত সরকারি নীতিগত সহায়তার দাবি জানাল ইন্ডিয়ান প্লাস্টিক্স ফেডারেশন সংক্ষেপে (আইপিএফ)। বৃহস্পতিবার সংগঠনের ৬৭-তম বার্ষিক সাধারণ সভায় শিল্পের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে ।

সভায় আইপিএফের সভাপতি অমিত কুমার আগরওয়াল বলেন, ‘‘প্লাস্টিক আজ প্রায় প্রতিটি শিল্পেরই অপরিহার্য উপাদান। কিন্তু অপরিশোধিত তেল ও পলিমারের দাম বৃদ্ধির জেরে এমএসএমইগুলি সমস্যায় পড়েছে। ’’তাঁর দাবি, শুল্ক কাঠামোয় যৌক্তিক পরিবর্তন, পলিমারের স্থিতিশীল সরবরাহ এবং ছোট শিল্পগুলির জন্য সহায়ক নীতি জরুরি। তাই না হলে উৎপাদন খরচ বৃদ্ধির প্রভাব শেষ পর্যন্ত সাধারণ মানুষের উপরও পড়বে বলে জানিয়েছেন তিনি।

এর পাশাপাশি প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা, পুনর্ব্যবহারে জোর দিচ্ছে আইপিএফ। সেইসঙ্গে - ‘প্লাস্টিককে জানুন’ কর্মসূচির মাধ্যমে স্কুল পড়ুয়াদের মধ্যেও সচেতনতা বাড়ানো হচ্ছে। এই প্রসঙ্গে সংগঠনের আরও বক্তব্য, প্লাস্টিক বর্জন নয়, দায়িত্বশীল ব্যবহার ও সঠিক ব্যবস্থাপনাই সমস্যার মোকাবিলার পথ।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande