ফের পাকিস্তানের আফগানিস্তানের উপর আকাশপথে হামলার অভিযোগ
কাবুল, ২৪ সেপ্টেম্বর (হি স): আন্তর্জাতিক দৌত্য সত্বেও পাকিস্তান- আফগানিস্তান সম্পর্ক স্বাভাবিক হচ্ছে না। বৃহস্পতিবার ফের পাকিস্তান প্রতিবেশী আফগানিস্তানের উপর আকাশপথে হামলা চালিয়েছে বলে অভিযোগ। জানা গিয়েছে, আফগানিস্তানের অন্তত ১০টি এলাকায় আছড়ে
ফের পাকিস্তানের আফগানিস্তানের উপর আকাশপথে হামলার অভিযোগ


কাবুল, ২৪ সেপ্টেম্বর (হি স): আন্তর্জাতিক দৌত্য সত্বেও পাকিস্তান- আফগানিস্তান সম্পর্ক স্বাভাবিক হচ্ছে না। বৃহস্পতিবার ফের পাকিস্তান প্রতিবেশী আফগানিস্তানের উপর

আকাশপথে হামলা চালিয়েছে বলে অভিযোগ।

জানা গিয়েছে, আফগানিস্তানের অন্তত ১০টি এলাকায় আছড়ে পড়েছে ড্রোন। ইসলামাবাদের দাবি, সীমান্তবর্তী অঞ্চলগুলিতে ‘জঙ্গি’দের পুষছে আফগানিস্তান। যদিও বরাবরেই মতোই এই অভিযোগ অস্বীকার করেছে তালিবান প্রশাসন। তারা জানিয়েছে, পাক হামলায় এখনও পর্যন্ত চারজনের মৃত্যুর খবর মিলেছে।

পাক তথ্যমন্ত্রী আতাউল্লা তারার এক্স হ্যান্ডেলে লেখেন, ‘পাকিস্তানের বিরুদ্ধে যে সমস্ত সামরিক শক্তি কাজ করছে, তাদেরকেই চিহ্নিত করে হামলা চালানো হয়েছে। একেবারে হিসাব কষে নিশানা করা হয়েছে এই এলাকাগুলি।’

যদিও আফগানিস্তানের মতে, পাক বিরোধী কোনও শক্তিকে মোটেই প্রশ্রয় দেওয়া হচ্ছে না।

আসলে পাকিস্তানের অন্দরেই মাথাচাড়া দিচ্ছে বিচ্ছিন্নতাবাদী শক্তি। সেটা আসলে পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা। কিন্তু সেই সমস্যার দায় আফগানিস্তানের উপর চাপিয়ে দিয়ে বারবার হামলা চালাচ্ছে পাক সেনা।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande