
কলকাতা, ২৪ সেপ্টেম্বর (হি.স.) : এখনও পর্যন্ত এশিয়ান গেমসে ভারতের মোট পদক সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫টিতে।ষষ্ঠ দিনে ভারত উশু ও শুটিংয়ে নতুন করে পদক জিতেছে।
রৌপ্য:
উশু (মহিলাদের ৬০ কেজি স্যান্ডা) – নাওরেম রোশিবিনা দেবী।
ব্রোঞ্জ:
রোয়িং (মেনস ডাবল স্কালস) – সাতনাম সিং ও সালমান খান।
ব্রোঞ্জ:
স্কিট শুটিং (মিক্সড টিম) – অনন্তজিৎ সিং নারুকা ও পরিনাজ ধালিওয়াল।
এই নতুন পদকগুলোর ফলে ষষ্ঠ দিন শেষে ভারতের মোট পদক দাঁড়িয়েছে ১টি সোনা, ৬টি রৌপ্য এবং ৮টি ব্রোঞ্জ সহ মোট ১৫টিতে। ভারত আছে ১৩তম স্থানে।
পদক তালিকায় চিন তাদের আধিপত্য অব্যাহত রেখেছে। তারা পেয়েছে ৪৮টি স্বর্ণ,২০টি রৌপ্য এবং ১০টি ব্রোঞ্জ সহ ৭৮ টি পদক।
দ্বিতীয় স্থানে আছে জাপান। তারা পেয়েছে ১৫টি স্বর্ণ, ২৫ টি রৌপ্য এবং ২৭টি ব্রোঞ্জ সহ ৬৭টি পদক।
তৃতীয় স্থানে আছে দক্ষিণ কোরিয়া। তারা পেয়েছে ৮টি স্বর্ণ, ৮টি রৌপ্য এবং ২৪ টি ব্রোঞ্জ সহ ৪০টি পদক।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি