
কলকাতা, ২৪ সেপ্টেম্বর (হি. স.) : একদিকে বৃষ্টি বিঘ্নিত পরিবেশেই কলকাতা ফুটবল লিগ ২০২৬-২০২৭ এর খেলা। অন্যদিকে, বল নিয়ে কাদামাটি পায়ে মেখে মাঠে খেলতে নেমেও শেষ পর্যন্ত তা বাতিল। আলিপুর আবহাওয়া দফতরের তরফেও পূর্বাভাস ঘোষণা করা হয় যে, একটানা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এর সম্ভাবনা রয়েছে। সেই আশঙ্কা সত্যি হল। এর পরিপ্রেক্ষিতে কর্দমাক্ত পরিবেশে কলকাতা ফুটবল লিগ - বৃহস্পতিবার ৫টি খেলার মধ্যেই একজোড়া ম্যাচ পরিত্যক্ত। কার্যতঃ ২ টি খেলা কোনও ভাবেই হল না। এদিকে, এদিন আইএফএ জানিয়েছে যে, প্রথম ডিভিশনের খেলায় কল্যাণী স্টেডিয়ামে এদিন মহমেডান স্পোর্টিং ক্লাব ও ইস্টার্ন রেলওয়ে এস সি খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। চাকদহ স্টেডিয়ামে সুবার্বান ক্লাবের সঙ্গে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া ( সেইল) - এর মধ্যে খেলার ফলাফল ড্র। দুই দল একটি করে গোল করে। বড়িশা স্পোর্টিং ক্লাব ১ - ০ গোলে জিতেছে ।সালকিয়া ফ্রেন্ডস আ্যসোসিয়েশন হারল । অন্যদিকে, পঞ্চম (এ) ডিভিশনের খেলায় দক্ষিণ কলকাতা সংসদ ও হৃষিকেশ পার্ক ইনস্টিটিউট এর মধ্যে খেলা পরিত্যক্ত হয়েছে। টাউন মাঠে বাগমারি ক্লাব পরাজিত ।ওয়াই এম সি এ (কলেজ ব্রাঞ্চ) ১-০ ব্যবধানে জয়ী।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত