আইএফএ শিল্ড: কাস্টমসের বিরুদ্ধে জিতে অভিযান শুরু ইস্টবেঙ্গলের
কলকাতা, ২৪ সেপ্টেম্বর (হি.স.) : বৃহস্পতিবার কাস্টমসের বিরুদ্ধে শিল্ড জয়ের অভিযান শুরু করল লাল-হলুদ ব্রিগেড। তবে বিদেশি খেলানোর অনুমতি থাকলেও বিদেশি ফুটবলার না খেলিয়ে আইএফএ শিল্ডেও ইস্টবেঙ্গল জুনিয়র ফুটবলারদের ওপরই ভরসা রাখছে। আশা করা গিয়েছিল ম
আইএফএ শিল্ড:  কাস্টমসের বিরুদ্ধে জিতে অভিযান শুরু ইস্টবেঙ্গলের


কলকাতা, ২৪ সেপ্টেম্বর (হি.স.) : বৃহস্পতিবার কাস্টমসের বিরুদ্ধে শিল্ড জয়ের অভিযান শুরু করল লাল-হলুদ ব্রিগেড। তবে বিদেশি খেলানোর অনুমতি থাকলেও বিদেশি ফুটবলার না খেলিয়ে আইএফএ শিল্ডেও ইস্টবেঙ্গল জুনিয়র ফুটবলারদের ওপরই ভরসা রাখছে।

আশা করা গিয়েছিল মোহনবাগানের মতো ইস্টবেঙ্গলও তাদের শক্তিশালী দল নামাবে প্রথম ম্যাচে। কার্যত দেখা গেল সৌভিক চক্রবর্তী, জেসিন টিকে ছাড়া সিনিয়র দলের কোন ফুটবলারকেই দেখা গেল না প্রথম একাদশে। বরং কলকাতা লিগে খেলা মুখগুলিই এদিন নেমে পড়েছিল কাস্টমসের বিরুদ্ধে। উল্লেখ্য মোহামেডান স্পোর্টিং শিল্ডে না খেলায় কাস্টমস শিল্ডে খেলার সুযোগ পেয়েছে।

এদিকে আইএফএ শিল্ডের মত টুর্নামেন্টে ইস্টবেঙ্গলের জুনিয়র খেলোয়াড়দের খেলানোর ব্যাপারটা ভালো চোখে দেখছে না ইস্টবেঙ্গল সমর্থকরা।

এদিন ম্যাচের শুরুর ১২ মিনিটে কাস্টমস এগিয়ে যায় রিকি হেমব্রমের গোলে। তবে ২৯ মিনিটে রোহিতের গোলে সমতা ফেলায় ইস্টবেঙ্গল। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে।দ্বিতীয়ার্ধে অবশ্য খেলার উন্নতি ঘটায় ইস্টবেঙ্গল। ৫২ মিনিটে দ্বিতীয় গোলটি করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন রোহিত। ম্যাচের একেবারে শেষদিকে ৮৫ মিনিটে গোল করেন আকাশ হেমব্রম।

শিল্ডে ইস্টবেঙ্গলের পরের ম্যাচ ৩০ সেপ্টেম্বর পঞ্জাব এফসির বিরুদ্ধে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande