
সিরসা, ২৫ সেপ্টেম্বর ( হি.স) : হরিয়ানার সিরসায় গ্রেফতার দুই মাদক পাচারকারী। ঘটনাটি ঘটেছে শুক্রবার, কালানওয়ালি এলাকায়। তল্লাশি চালিয়ে ধৃতদের কাছ থেকে উদ্ধার সাড়ে ছয় কিলোগ্রাম মাদক (চুরাপোস্ত) । এদিন পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম রবীন্দ্র সিং ও মলকিত সিং। দুজনেই পঞ্জাবের শ্রী মুক্তসর সাহিব জেলার বাসিন্দা।
এদিন এক পুলিশ আধিকারিক জানান, টহল দেওয়ার সময় কালানওয়ালি এলাকায় ছিল পুলিশ টহল দেওয়ার সময় পুলিশ খবর পায় দুই যুবক মাদক বিক্রির পরিকল্পনা করছে । সেই তথ্যের ভিত্তিতে পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে।
অন্যদিকে, পুলিশ আলাদা একটি অভিযানে গ্রেফতার করেছে আরও দুই মাদক পাচারকারীকে। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার করেছে লক্ষাধিক টাকার মাদক (হেরোইন) । শুক্রবার পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম তরেসেম সিং ও সোনু। দুটি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক