শুক্রবার দুই বঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস
কলকাতা, ২৫ সেপ্টেম্বর (হি.স.): শুক্রবার দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি চলবে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। তবে শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও বৃষ্টি হবে এ দিন। শুক্রবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমন পূর্ব
আবহাওয়া


কলকাতা, ২৫ সেপ্টেম্বর (হি.স.): শুক্রবার দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি চলবে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। তবে শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও বৃষ্টি হবে এ দিন। শুক্রবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমন পূর্বাভাসই দিয়েছে আবহাওয়া দফতর। এ দিন দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, হাওড়া, কলকাতায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম - এই জেলাগুলির কয়েক জায়গায়। ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান জেলার দু-এক জায়গায়। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুরের দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এছাড়াও, দক্ষিণ ২৪ পরগণা ও দুই মেদিনীপুরে শনিবার বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।

এদিকে উত্তরবঙ্গেও শুক্রবার অতি ভারী বৃষ্টির সর্তকতা। শুক্রবার অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়িতে| এ দিন ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে| আর শনিবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে জলপাইগুড়িতে|

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande