
নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার মন কি বাত অনুষ্ঠানে দেশ-বিদেশের মানুষের সঙ্গে নিজের চিন্তাভাবনা ভাগ করে নিলেন। এটি ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতের ১৩৮-তম পর্ব।
এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আজ ২৭ সেপ্টেম্বরের এই তারিখ এক বিশেষ কারণে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আজ এমন একজন মহানুভব ব্যক্তির জন্মশতবর্ষ, যিনি নিজের সমগ্র জীবন সংস্কৃতি, সমাজ ও রাষ্ট্রের জন্য সমর্পণ করেছিলেন। আমি বলছি বিশ্ব হিন্দু পরিষদের প্রাক্তন আন্তর্জাতিক কার্যকারী অধ্যক্ষ শ্রদ্ধেয় স্বর্গীয় অশোক সিংহলজির কথা। ১৯২৬ সালের ২৭ সেপ্টেম্বর, আজকের দিনেই আগ্রায় ওঁর জন্ম হয়েছিল। উনি সংসারে থেকেও তপস্বীদের মতো জীবন কাটিয়েছিলেন। উনি রামজন্মভূমি আন্দোলনকে যে দিশা দেখিয়েছিলেন, যে উদ্দীপনা যুগিয়েছিলেন, তার ফলস্বরূপ আজ আমরা অযোধ্যায় সুরম্য মন্দির চাক্ষুষ করছি। আমি তো অত্যন্ত সৌভাগ্যবান, তাঁর এই জীবন আমি খুব কাছ থেকে দেখেছি তাই শুধু নয়, তাঁর সঙ্গে এই মিশনে যুক্ত হওয়ার সুযোগও পেয়েছি। যখন আমি রামমন্দির প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানে অংশ নিচ্ছিলাম, তখন বারবার অশোকজীর কথা মনে পড়া খুব স্বাভাবিক ছিল। বন্ধুরা, অশোকজীর বিষয়ে এমন অনেক কথা আছে, যা সেভাবে চর্চা হয়না। রামমন্দির আন্দোলনের পাশাপাশি উনি সামাজিক বৈষম্যের বিরুদ্ধেও মহৎ সংগ্রাম করেছিলেন। এক অতীব সমৃদ্ধ পরিবারে তাঁর জন্ম। ওঁর পিতা একজন সিভিল সার্ভিস অফিসার ছিলেন। ওঁর ভাই বোনেদের মধ্যেও অধিকাংশই উঁচু পদে আসীন ছিলেন। উনি নিজেও আইআইটি বিএইচইউ থেকে স্নাতক। কিন্তু এসব সত্ত্বেও উনি সমাজ ও সংস্কৃতির জন্য নিজের জীবন সমর্পণ করেন। এটাই মহান ব্যক্তিদের অভিজ্ঞান। আজ আমি তাঁর জন্মশতবর্ষে কোটি কোটি গুনমুগ্ধদের তরফ থেকে তাঁকে প্রণাম জানাচ্ছি। আমার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ