মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক, পেশ করা হলো উন্নয়ন সংক্রান্ত পুস্তিকা
নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর (হি.স.) : দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। এদিনের বৈঠকে গত দেড় বছরে জাতীয় রাজধানী দিল্লিতে রূপায়িত একাধিক মেগা উন্নয়নমূলক প্রকল্
মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক


নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর (হি.স.) :

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। এদিনের বৈঠকে গত দেড় বছরে জাতীয় রাজধানী দিল্লিতে রূপায়িত একাধিক মেগা উন্নয়নমূলক প্রকল্প এবং বিভিন্ন জনকল্যাণমুখী পদক্ষেপের ওপর ভিত্তি করে প্রস্তুত করা একটি বিশেষ পুস্তিকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও)-এর পক্ষ থেকে সামাজিক মাধ্যম ‘এক্স’-এ মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর সৌজন্য সাক্ষাতের বেশ কিছু মুহূর্ত ও ছবি পোস্ট করা হয়েছে।

বৈঠক শেষে সামাজিক মাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক বার্তায় মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানান, দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাঁর মূল্যবান দিকনির্দেশনা ও স্নেহাশিস লাভ করা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। দিল্লির গত দেড় বছরের উন্নয়নমূলক কর্মকাণ্ডের এই খতিয়ান প্রধানমন্ত্রীর করকমলে সমর্পণ করতে পেরে তিনি গর্বিত।

মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিটি আলোচনা তাঁকে জনসেবায় নতুন উদ্দীপনা জোগায়। ‘বিকশিত ভারত’-এর জাতীয় দূরদর্শিতার সঙ্গে তাল মিলিয়ে একটি আধুনিক ও সর্বাঙ্গীন ‘বিকশিত দিল্লি’ গড়ে তুলতে প্রধানমন্ত্রী মোদীর সার্বিক নির্দেশিকা ও নেতৃত্ব তাঁদের আরও বেশি নিষ্ঠার সঙ্গে কাজ করার অনুপ্রেরণা দেয়।

ব্যস্ত সময়সূচির মধ্যেও মূল্যবান সময় প্রদান এবং সুচিন্তিত পরামর্শের জন্য প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande