এই রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতে ইডির তল্লাশি অভিযান
কলকাতা, ২৯ সেপ্টেম্বর হি. স.) : মন্ত্রী (প্রাক্তন) ইন্দ্রনীল সেনের বাড়িতে ইডির তল্লাশি অভিযান। কার্যতঃ ইডি''র হানা মঙ্গলবার সকালে কলকাতা ও তার আশপাশের শহরতলিতে ও তৎসংলগ্ন মফঃস্বলের বিভিন্ন ঠিকানায় তল্লাশি অভিযান শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ই
এই রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতে ইডির তল্লাশি অভিযান


কলকাতা, ২৯ সেপ্টেম্বর হি. স.) : মন্ত্রী (প্রাক্তন) ইন্দ্রনীল সেনের বাড়িতে ইডির তল্লাশি অভিযান। কার্যতঃ ইডি'র হানা মঙ্গলবার সকালে কলকাতা ও তার আশপাশের শহরতলিতে ও তৎসংলগ্ন মফঃস্বলের বিভিন্ন ঠিকানায় তল্লাশি অভিযান শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এ বার তৃণমূল নেতা তথা প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতে পৌঁছল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। কসবা, হাইল্যান্ড পার্ক এবং হিন্দুস্তান পার্কে ইন্দ্রনীলের একাধিক ঠিকানায় তল্লাশি শুরু হয়।সেইসঙ্গে সিঙ্গুর ও চন্দননগরে লক্ষীগঞ্জ বাজারেও। সেইসঙ্গে তাঁর এক আত্মীয়ের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে বলে সরকারি সূত্রেই জানা গিয়েছে।

ইডি সূত্রে আরো খবর, মঙ্গলবার কলকাতার মোট ১০টি জায়গায় একযোগে অভিযান চালানো হয়েছে। অভিযোগ, ‘মাস-আর্ট’ নামে একটি সংস্থার মাধ্যমে বাজার থেকে বিপুল অঙ্কের টাকা তোলা হয়েছিল। সেই আর্থিক লেনদেনের সূত্র ধরেই ইন্দ্রনীল সেনের বাড়িতে তল্লাশি বলে তদন্তকারীদের সূত্রে খবর।

সকাল থেকেই সংশ্লিষ্ট ঠিকানাগুলিতে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় তল্লাশি চলছে। নথিপত্র, আর্থিক লেনদেন সংক্রান্ত কাগজপত্র-সহ বিভিন্ন তথ্য খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। তবে এই অভিযানের বিষয়ে ইন্দ্রনীল সেনের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তদন্তকারী সংস্থার তরফেও অভিযানের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande