
কলকাতা, ২৯ সেপ্টেম্বর (হি. স.) : বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে পর্যটন নিয়ে মঙ্গলবার দীর্ঘ বৈঠক সম্পন্ন হল। যদিও নজরে রয়েছে উত্তরবঙ্গ ও পাহাড়।এদিকে, এর পরিপ্রেক্ষিতে এদিন কাজেই কলকাতায় এক গুরুত্বপূর্ণ বৈঠক সম্পন্ন হয়েছে। বিশেষ তাৎপর্যপূর্ণ বৈঠকটি। পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পের বিকাশ এবং নতুন পর্যটন কেন্দ্র গড়ে তোলার সম্ভাবনা নিয়ে বিজেপির কেন্দ্রীয় সমিতির সদস্য তথা বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন রাজ্যের এক মন্ত্রী। মঙ্গলবারের ওই বৈঠকে নব মহাকরণে - বন ও পরিবেশ দফতরের মন্ত্রী মনোজ কুমার ওরাওঁ, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী বিশাল লামা এবং পর্যটন দফতরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী উপস্থিত ছিলেন।
বৈঠকে রাজ্যের পর্যটন শিল্পকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ গুরুত্ব পায় উত্তরবঙ্গ ও পাহাড়ি এলাকার পর্যটন সম্ভাবনা। ওই অঞ্চলে নতুন পর্যটন কেন্দ্র গড়ে তোলা, পরিকাঠামোর উন্নয়ন এবং আরও বেশি পর্যটককে বাংলামুখী করার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, এদিনের বৈঠকে পর্যটন শিল্পের প্রসারের সঙ্গে কর্মসংস্থানের বিষয়টিও উঠে আসে। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য বিষয় হল যে, পর্যটকের সংখ্যা বাড়লে স্থানীয় অর্থনীতিতে গতি আসার পাশাপাশি এলাকার মানুষের আয়ের সুযোগ বাড়বে বলেও মনে করা হচ্ছে। বিশেষতঃ যুবসমাজের জন্য নতুন কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করতেও পর্যটন শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। রাজ্যের পর্যটনকে আরও আকর্ষণীয় করে তুলতে এই সম্ভাবনাগুলিকে কাজে লাগানোর উপর সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের উপর আরোও জোর দেওয়া হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত