
মুম্বই, ৩০ সেপ্টেম্বর (হি.স.): বিশ্ববাজারে অপরিশোধিত তেলের চড়া দাম, বিদেশি বিনোয়োগকারীদের পুঁজি তুলে নেওয়ার কারণে তৈরি হওয়া উদ্বেগের প্রভাব সরাসরি পড়ল দেশের শেয়ার বাজারে। বিশ্ববাজারের প্রতিকূল পরিস্থিতির জেরে সপ্তাহের তৃতীয় কাজের দিন বুধবার পতনের মুখ দেখল ভারতের শেয়ার বাজার। এর ফলে টানা তিনদিন পতনের মাধ্যমে লেনদেন শেষ করল দুই প্রধান সূচক সেনসেক্স ও নিফটি।
বুধবার লেনদেনের শুরুতে বাজার বেশ ইতিবাচকই ছিল। দিনের এক পর্যায়ে বোম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স ৫৩৩.১৬ পয়েন্ট লাফিয়ে ৭৩,০৬২.২৩ পয়েন্টের স্পর্শ করে। কিন্তু দিনের শেষ প্রহরে বিশ্ববাজারের চাপের মুখে হঠাৎ শেয়ার বিক্রির ধুম পড়ে যায়। এর চাপে সেনসেক্সের ঊর্ধ্বমুখী গ্রাফ হারিয়ে যায়। শেষ পর্যন্ত মঙ্গলবারের থেকে ৪৮.৭৮ পয়েন্ট কমে ৭২,৪৮০.২৯ পয়েন্টে গিয়ে শেষ করে সেনসেক্স। একই ছবি ধরা পড়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জেও। সূচক নিফটি ৯৫.৭৫ পয়েন্ট কমে ২২,৬২০.৪৫ পয়েন্টে শেষ করে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ