বডগামে নিহত জঙ্গি লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত পাকিস্তানি নাগরিক
বডগাম, ৫ সেপ্টেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীর পুলিশের ‘অপারেশন আশদার’-এ বডগামে নিহত জঙ্গির পরিচয় নিশ্চিত করা হয়েছে। পুলিশের মতে, নিহত জঙ্গির নাম ইয়াসির। সে নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত পাকিস্তানি নাগরিক। শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি
বডগামে নিহত জঙ্গি লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত পাকিস্তানি নাগরিক


বডগাম, ৫ সেপ্টেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীর পুলিশের ‘অপারেশন আশদার’-এ বডগামে নিহত জঙ্গির পরিচয় নিশ্চিত করা হয়েছে। পুলিশের মতে, নিহত জঙ্গির নাম ইয়াসির। সে নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত পাকিস্তানি নাগরিক।

শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, অভিযান শেষ হওয়ার পর নিহত জঙ্গির পরিচয় নিশ্চিত করা হয়। পুলিশের দাবি, ইয়াসির নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত ছিল।

শুক্রবার সেনা, পুলিশ ও সিআরপিএফ বডগামের আশদার গলি এলাকায় যৌথ তল্লাশি অভিযান শুরু করে। তল্লাশির সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা সন্দেহজনক গতিবিধি দেখতে পান। তাদের চ্যালেঞ্জ করা হলে জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। এরপরই শুরু হয় তীব্র গুলির লড়াই। সেই সংঘর্ষে এক জঙ্গি নিহত হয়। ঘটনাস্থল থেকে একটি একে রাইফেল এবং যুদ্ধে ব্যবহারের অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে।

জম্মু ও কাশ্মীরে সক্রিয় বিদেশি জঙ্গিদের সন্ধানে নিরাপত্তা বাহিনী গোটা উপত্যকাজুড়ে অভিযান আরও জোরদার করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande