সেরা বিদ্যালয়ে স্বীকৃতি কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়
আরামবাগ , ৫ সেপ্টেম্বর (হি. স.): পশ্চিমবঙ্গের অন্যতম সেরা বিদ্যালয় হিসেবে ‘বিদ্যাসাগর সেরা বিদ্যালয় পুরস্কার ২০২৬’-এ সম্মানিত হল কামারপুকুর রামকৃষ্ণ বহুমুখী বিদ্যালয়। শিক্ষাক্ষেত্রে ধারাবাহিক সাফল্য, গুণগত মান, শৃঙ্খলা এবং বিদ্যালয়ের সামগ্রিক উ
পুরস্কার নিচ্ছেন বিদ্যালয় এর অধ্যক্ষ মহরাজ

আরামবাগ , ৫ সেপ্টেম্বর (হি. স.): পশ্চিমবঙ্গের অন্যতম সেরা বিদ্যালয় হিসেবে ‘বিদ্যাসাগর সেরা বিদ্যালয় পুরস্কার ২০২৬’-এ সম্মানিত হল কামারপুকুর রামকৃষ্ণ বহুমুখী বিদ্যালয়। শিক্ষাক্ষেত্রে ধারাবাহিক সাফল্য, গুণগত মান, শৃঙ্খলা এবং বিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নের স্বীকৃতি হিসেবেই এই মর্যাদাপূর্ণ পুরস্কার প্রদান করা হয়েছে।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শিক্ষামন্ত্রী-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। তাঁদের উপস্থিতিতে এই সম্মান গ্রহণ করে বিদ্যালয় কর্তৃপক্ষ।

এই স্বীকৃতিতে খুশি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী, ছাত্রছাত্রী, অভিভাবক এবং প্রাক্তনীরা। তাঁদের মতে, এই পুরস্কার বিদ্যালয়ের দীর্ঘদিনের প্রচেষ্টা ও সাফল্যের স্বীকৃতি। আগামী দিনে শিক্ষার মানোন্নয়ন এবং আরও নতুন লক্ষ্য অর্জনে এই সম্মান সকলকে অনুপ্রাণিত করবে বলে আশাবাদী বিদ্যালয় কর্তৃপক্ষ।

পশ্চিমবঙ্গের অন্যতম সেরা বিদ্যালয় হিসেবে ‘বিদ্যাসাগর সেরা বিদ্যালয় পুরস্কার ২০২৬’-এ সম্মানিত হল কামারপুকুর রামকৃষ্ণ বহুমুখী বিদ্যালয়। শিক্ষাক্ষেত্রে ধারাবাহিক সাফল্য, গুণগত মান, শৃঙ্খলা এবং বিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নের স্বীকৃতি হিসেবেই এই মর্যাদাপূর্ণ পুরস্কার প্রদান করা হয়েছে।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শিক্ষামন্ত্রী-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। তাঁদের উপস্থিতিতে এই সম্মান গ্রহণ করে বিদ্যালয় কর্তৃপক্ষ।

এই স্বীকৃতিতে খুশি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী, ছাত্রছাত্রী, অভিভাবক এবং প্রাক্তনীরা। তাঁদের মতে, এই পুরস্কার বিদ্যালয়ের দীর্ঘদিনের প্রচেষ্টা ও সাফল্যের স্বীকৃতি। আগামী দিনে শিক্ষার মানোন্নয়ন এবং আরও নতুন লক্ষ্য অর্জনে এই সম্মান সকলকে অনুপ্রাণিত করবে বলে আশাবাদী বিদ্যালয় কর্তৃপক্ষ।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA

 rajesh pande