'এপিজে আব্দুল কালাম জনসেবা পুরস্কার' পাচ্ছেন কিশোর মাকওয়ানা
নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (হি.স.): জাতীয় তফসিলি জাতি কমিশনের সভাপতি কিশোর মাকওয়ানাকে বুধবার ডঃ এপিজে আব্দুল কালাম জনসেবা পুরস্কার ২০২৬-এ ভূষিত করা হবে। জাতীয় তফসিলি জাতি কমিশনকে জনসেবার জন্য প্রাইম পয়েন্ট ফাউন্ডেশন এবং সংসদ রত্ন পুরস্কার কমিটি
কিশোর মাকওয়ানা


নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (হি.স.): জাতীয় তফসিলি জাতি কমিশনের সভাপতি কিশোর মাকওয়ানাকে বুধবার ডঃ এপিজে আব্দুল কালাম জনসেবা পুরস্কার ২০২৬-এ ভূষিত করা হবে। জাতীয় তফসিলি জাতি কমিশনকে জনসেবার জন্য প্রাইম পয়েন্ট ফাউন্ডেশন এবং সংসদ রত্ন পুরস্কার কমিটি এই সম্মানের জন্য মনোনীত করেছে।

দেশের প্রতি এবং সামাজিক ন্যায়বিচারের প্রতি কমিশনের সেবাকে সম্মান জানাতে এই পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংসদ রত্ন পুরস্কার কমিটি। দিল্লিতে ১৬–তম সংসদ রত্ন পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬-এ এই পুরস্কার প্রদান করা হবে। অনুষ্ঠানটি সুশীল সমাজের পক্ষ থেকে আয়োজন করা হচ্ছে। তফসিলি জাতির মানুষের জন্য অধিকার, মর্যাদা এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে কমিশন সক্রিয় ভূমিকা পালন করেছে। কমিশনের এই গুরুত্বপূর্ণ অবদানের জন্য কিশোর মাকওয়ানাকে ৯ সেপ্টেম্বর ডঃ এপিজে আব্দুল কালাম জনসেবা পুরস্কার ২০২৬ প্রদান করা হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande