
নয়া দিল্লি, ১৮ ফেব্রুয়ারি(হি.স.): টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘ডি’ গ্রুপের ম্যাচটিতে সংযুক্ত আরব আমিরশাহীকে ৬ উইকেটে হারায় দক্ষিণ আফ্রিকা।
দিল্লিতে বুধবার এই ম্যাচটিতে সংযুক্ত আরব আমিরশাহীকে ১২২ রানে অল আউট করে দেয় প্রোটিয়ারা। রান তাড়ায় ম্যাচটি দক্ষিণ আফ্রিকা জিতে যায় ৪০ বল বাকি রেখেই। ১২ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা প্রোটিয়া পেসার করবিন বশ।
সংক্ষিপ্ত স্কোর:
সংযুক্ত আরব আমিরশাহী :২০ ওভারে ১২২/৬ (ওয়াসিম ২২, শারাফু ৪৫, বশ ১২-৩ উইকেট)
দক্ষিণ আফ্রিকা : ১৩.২ ওভারে ১২৩/৪ (মার্করাম ২৮, রিকলটন ৩০, ব্রেভিস ৩৬, জুনায়েদ হায়দার আলি ৩৩-১, জাওয়াদউল্লাহ ২০-১, আরফান ১৬-১, ফারুক ১৯-১ উইকেট)।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি